এই মুহূর্তে

খড়দায় রাতের অন্ধকারে BLO’র বাড়িতে দুষ্কৃতীদের হামলা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, খড়দা: এবার বিএলও’ র বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালালো দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনা জেলার খড়দার সূর্যসেন অঞ্চলের বাসিন্দা BLO মানব চন্দ। অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। ছোঁড়া হয় ইট-পাটকেলও। এমনকী দরজাতেও ক্রমাগত লাথি মারা হয় বলে অভিযোগ। রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে পড়ে যান ওই BLO এবং তাঁর পরিবারের সদস্যরা। গোটা ঘটনা এলাকায় জানাজানি হতেই একেবারে শোরগোল পড়ে যায় খড়দহ সূর্য সেন অঞ্চলে। ছুটে আসেন স্থানীয় মানুষজনও। ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তকে।

ঘটনার খবর পেয়েই ছুটে আসেন তিনিও। পুরো ঘটনা খতিয়ে দেখেন সকলে।এই ঘটনায় blo দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ঘটেছে রাজ্যে। মঙ্গলবার নামখানার অসুস্থ বিয়ে লোকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে বি এল সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে। অসুস্থ বিএলওদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ।

রাজ্যে BLO দের অত্যাধিক কাজের চাপে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটল খড়দায়। টার্গেট বিএলও। এই ঘটনায় এলাকার মানুষ দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বিভিন্ন দিকে থাকা সিসিটিভি (CCTV)ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের আশ্বাস খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ