২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খড়দহ পৌরসভার ৫বারের নির্বাচিত কাউন্সিলরের

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দা: ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হিসাবে দায়িত্ব সামলেছেন তাপস দাশগুপ্ত(Tapas Dasgupta)।।তিনি এস আই আর শুরু হওয়ার পর যখন ২০০২ সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান ২০০২ সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই।। এমনকি খড়দহ পৌরসভার(Kardaha Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সেই এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোটদান করেছেন তাদের নাম উধাও । অনেকের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই।

এরপর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বের হয়।খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল ,২০০২ সালের ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না।কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি পৌরপিতা ছিলেন ওই ওয়ার্ডেই। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতাই নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে২০০২সালের ভোটার তালিকায় নাম নেই।২০০২ সালের যারা সেই এলাকার পুরনো বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোট দান করেছেন। বৈধ ভোটারদের এইভাবে ভোটার তালিকায় নাম্বার দিয়ে তারপর তাদেরকে হিয়ারিং – এ পাঠানো হচ্ছে এ বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতারা।

এই বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হবে বলে তারা জানিয়েছেন। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে বৈধ ভোটাররা মানসিকভাবে ভেঙে পড়বেন বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই এসআইআর আতঙ্কে মৃত্যু এবং আত্মহত্যার ঘটনা ঘটছে। সোমবারও উত্তরবঙ্গে গিয়ে এই এসআইআর ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০