এই মুহূর্তে




খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কী সমাজ বিরোধীদের দালাল!

নিজস্ব প্রতিনিধি, খড়দা:শাসক দলের বিধায়ক হয়ে পুলিশের বিরুদ্ধে সরব হন খড়দার তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়।তার কথায় পুলিশ সমাজবিরোধীদের দালাল হয়ে গেছে?গত ১৪ নভেম্বর শুক্রবার রাতে খড়দার বন্দিপুরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে শেখ সুরাজ আলি (Sk.Suraj ali)নামে একজন ছুরিকাহত হয়। এই ঘটনায় পুলিশ কোন রকম তদন্ত করছে না, উপরন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলছে পুলিশ বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন খোদ তৃণমূল বিধায়ক ।শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattapadhay) এর এই বক্তব্যে স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূল বিধায়ক অভিযোগ করেন ঘটনা ঘটার পর পুলিশের উচিত ছিল ঘটনাস্থলে আসা ,তদন্ত করা। যে আক্রান্ত হয়েছে তার পরিবারের সাথে কথা বলা। আক্রান্ত যুবকের মায়ের বক্তব্য শোনা। হাসপাতালে গিয়ে আক্রান্ত জবানবন্দী নেওয়া। কিন্তু সেসব না করে পুলিশ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। ঘটনার পর আইননগুর ব্যবস্থা না নিয়ে পুলিশ যা করছে এটা কার হয়ে দালালি করছে প্রশ্ন তোলেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করে বলেন পুলিশের এই ভূমিকা ভাবা যায় না।

ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি আক্রান্ত যুবকের মাকে প্রতিশ্রুতি দেন উপযুক্ত ব্যবস্থা যাতে পুলিশ গ্রহণ করে তা তিনি দেখবেন। বিভিন্ন জায়গায় কোন ঘটনা ঘটার পর পুলিশের ভূমিকা নিয়ে বারবার ষড়ভন বিরোধী দলের নেতা- কর্মীরা। কিন্তু এবার রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি হয়ে খড়দহের তৃণমূল বিধায়ক প্রকাশ্যে পুলিশের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়ায় জোর চাঞ্চল্য দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ