ফিল্মি কায়দায় দুই ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী-সহ ৫

ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিল্মি কায়দায় দুই ব্যবসায়ীক অপহরণের অভিযোগ। অপহরণকারীদের দলে প্রাক্তন পুলিশকর্মীও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়ায়। পুলিশের তৎপরতায় দুই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে এক প্রাক্তন পুলিশকর্মী-সহ পাঁচ জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ বছর পঞ্চাশের জীবনকৃষ্ণ গঁড়াই ও তাঁর এক সঙ্গী আনাই শেখ চিকিৎসককে দেখাতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেন। জীবনকৃষ্ণ গঁড়াই সাঁইথিয়ার চক মহেশপুর গ্রামের বাসিন্দা। আনাই শেখ লাভপুরের বাসিন্দা। শনিবার দুপুর ২টো ১৫ নাগাদ জীবনকৃষ্ণ গড়াইয়ের ছেলে অনুপ গড়াইয়ের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেই ফোনে ২৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি অপহৃত ব্যবসায়ীর পরিবারের দাবি। এমনকি মুক্তিপণের সেই টাকা পাঠানোর জন্য অপহরণকারীরা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন। এরপর অনুপ গড়াই তাঁর বাবাকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করার জন্য দু লাখ টাকা পাঠান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

অন্যদিকে বিষয়টি জানানো হয় পুলিশকেও। সাঁইথিয়া থানার পুলিশ তদন্তে নেমে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। সেই পাঁচজনের দলে একজন প্রাক্তন পুলিশ কর্মীও রয়েছেন বলে দাবি তদন্তকারীদের। অভিযুক্ত ওই পুলিশকর্মীর নাম আব্দুল হান্নান। তিনি বীরভূমে পোস্টিং ছিলেন বলে জানা গিয়েছে। ওই পুলিশকর্মীর পরিকল্পনায় এই অপহরণের ঘটনা বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তি জমি ব্যবসার সঙ্গে যুক্ত। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়