টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

এই বিষয়ে  পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাটগামী একাধিক লোকালের যাত্রাপথে পরিবর্তন করা হবে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে উৎসবের আবহাওয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণেশ পুজো দিয়ে শুরু। এরপরেই বিশ্বকর্মা পুজো। অক্টোবরের শুরুতেই মহালয়া, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, কার্ত্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো। মাসভর চলবে উৎসব। রেল সূত্রের খবর, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজোতে রেল পরিষেবা কিছুটা ব্যাহত হতে পারে।

তবে মেইন লাইনে নয়, চক্ররেল পরিষেবায় (Circular Rail Service) প্রভাব পড়বে। কারণ গণেশ পুজোর পরদিন থেকে মোট পাঁচদিন মাঝেরহাট রুটের একাধিক লোকালের যাত্রাপথ পরিবর্তন হবে। পুজোর পর প্রতিমা নিরঞ্জনে ভিড়ের কথা মাথায় রেখে এবং রাজ্য সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে  পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাটগামী একাধিক লোকালের যাত্রাপথে পরিবর্তন করা হবে। 

তালিকায় রয়েছে,  ৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ), ৩০৩১২(বারাসত-মাঝেরহাট), ৩০৩১৪ (দত্তপুকুর-মাঝেরহাট) ট্রেনগুলি টালা স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩৩১ (মাঝেরহাট-হাবড়া), ৩০১১১(বালিগঞ্জ -ব্যারাকপুর) ও ৩০১২৩ (মাঝেরহাট-নৈহাটি) ট্রেনগুলি টালা থেকে যাত্রা শুরু করবে। ৩০৭১১ (লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল) লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩৩২ (হাবড়া-মাঝেরহাট) লোকাল কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাবে। ৩০৩৫৩ (মাঝেরহাট-দত্তপুকুর লোকাল), ৩০১৩৫ (মাঝেরহাট-রানাঘাট) ও ৩০৩১৩ (মাঝেরহাট-বারাসত) লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। ৩০৩১৭ (মাঝেরহাট-দত্তপুকুর) লোকাল মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ৩০৪১৬ (শিয়ালদহ-বিবাদি বাগ) লোকাল মাঝেরহাট পর্যন্ত চলবে আর ৩০৪৫১ (বিবাদি বাগ-বারুইপুর) লোকাল মাঝেরহাট স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। তাই এই দিনগুলিতে গন্তব্যে যাওয়ার আগে ট্রেন বাতিলের তালিকায় একবার চোখ বুলিয়ে নিন প্রতিদিনের মাঝেরহাট গামী যাত্রীরা। 

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার