বুলডোজার নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে বুলডোজার নিয়ে মিছিল নয়, কাউকে ভাড়া দেওয়া যাবে না জেসিবি, আজ, বুধবার সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিলেন কলকাতার সিপি অজয় নন্দ। যখন শহরে বুলডোজার নিয়ে মিছিল চলছে, নিউমার্কেটে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে তারপরে কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশ নিয়ে কটাক্ষ করেছেন অনেকে। তাদের মন্তব্য, অবশেষে ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের? বুলডোজার নিয়ে আজ, বুধবার সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছেন কলকাতার সিপি।

আরও পডুন: ‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

তিনি বলেছেন, ‘ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না। জেসিবি বা বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না। যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করুন। এখনও ৬৫ কোম্পানি বাহিনী আছে রয়েছে শহরে, নির্ভয়ে থাকুন। বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। ৮০ জনকে গ্রেফতার করেছি। অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে।’

বিপুল জনাদেশ পেয়ে রাজ্যে ক্ষমতাতে এসেছে বিজেপি। স্বাধীনতার পর বাংলার মসনদে গেরুয়া শিবির। কিন্তু রাজ্যে ক্ষমতা দখলের পরই দিকে দিকে থেকে ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দখল, অগ্নিসংযোগ চলছেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির পতাকা হাতে নিয়ে হামলা চালাচ্ছে কিছু যুবক। যদিও তাদের সঙ্গে গেরুয়া শিবিরের যোগ আছে কিনা, সেই বিষয়ে সন্দেহপ্রকাশ করেছে পদ্ম শিবিরের নেতারা। গোটা বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির পতাকা হাতে, যে বা যাঁরা অশান্তি করবে, তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা