ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার ৩, কেমন করে শনাক্ত করল পুলিশ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করে। আর ওই অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে এবার গ্রেফতার করল পুলিশ। গত রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের সময় যে ঘটনা ঘটেছিল তার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিও এবং ছবির ভিত্তিতেই এই তিনজনকে চিহ্নিত করেন তদন্তকারীরা। আর তারপরই গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দু’‌জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অপরজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। এখানেই কয়েকজন যুবক তাঁদের মারধর করে বলে অভিযোগ। কান ধরে ওঠবোস করানো থেকে শুরু করে বাক্সে থাকা সমস্ত প্যাটিস ফেলে দেয় বলে অভিযোগ উঠেছিল। তারপর এই ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম—সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধরাত রাতে গ্রেফতার করা হয়েছে তাদের।

এদিকে সৌমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু অশোকনগরের বাসিন্দা এবং তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলেই বেধড়ক মারধর করা হয় তাঁদের উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দুই বিক্রেতাকে মারধরের ভিডিও। ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে এমন ঘটনা ঘটায় রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। এফআইআর দায়ের হওয়ার দু’দিনের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নজর রেখেই ধৃত তিনজনের হদিশ পায় পুলিশ। তারপরই ওই তিনজন যুবককে গ্রেফতার করল পুলিশ। সোশ্যাল মিডিয়ার ভিডিও’‌র সূত্র ধরেই চিহ্নিত করা হয় সৌমিক, স্বর্ণেন্দু এবং তরুণকে। মারধর এমন পর্যায়ে গিয়েছিল যে, প্যাটিস বিক্রেতা রিজায়ুল আহত অবস্থায় এসএসকেএমে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আগেই প্রতিবাদ করেছিল তৃণমূল ও সিপিএম। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘‌আমিষ খাবার যাঁরা খান না, তাঁরা কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।’‌

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের