গীতাপাঠের ময়দানে চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর!‌ ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ব্রিগেড চত্বরে তখন পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছিল। আর সেখানেই ঘটে গেল নির্মম এক ঘটনা। সেখানে কাচের বক্সে প্যাটিস নিয়ে বিক্রি করছিলেন এক বিক্রেতা। হ্যাঁ, এটাই তাঁর অপরাধ। আর তাই তাঁর জুটল বেধড়ক মারধর। ওখানে গীতাপাঠ করতে আসা কয়েকজন মানুষ তাঁকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। কারণ আমিষ প্যাটিস বিক্রির অপরাধে ওই যুবক বিক্রেতাকে বেধড়ক মারধর করা হল বিজেপির গীতাপাঠের ময়দানে! এই ঘটনার জেরে নিন্দা শুরু হয়েছে চারদিকে। যদিও ওই ভিডিও’‌র সত্যতা যাচাই করেনি ‘‌এই মুহুর্তে’‌ বাংলা ডিজিটাল।

এদিকে এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আসলে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন মিলে ওই প্যাটিস বিক্রেতাকে চড়–থাপ্পড় দিচ্ছেন। গীতাপাঠের ময়দানে ‘‌চিকেন প্যাটিস’‌ বিক্রি কেন? এই প্রশ্ন তুলে মারধর করা হয়েছে ওই বিক্রেতাকে বলে অভিযোগ। ভিডিওতে আরও দেখা গিয়েছে, ওই বিক্রেতাকে আমিষ প্যাটিস বিক্রি কেন করছে? এই প্রশ্ন তুলে বাক্সে থাকা সমস্ত প্যাটিস মাটিতে ফেলে দেওয়া হয়। আর তাঁকে কান ধরে ওঠবোস করানো হয়েছে। একজন গলা চড়িয়ে নাম জিজ্ঞাসা করেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‌বিক্রেতারা তো আমিষ–নিরামিষ ধরে বিক্রি করতে অভ্যস্ত নন। রোজ নিজেদের পণ্য বিক্রি করেন। যাদের প্যাটিস খাওয়ার নয়, তাঁরা খাবেন না। কিন্তু বিক্রেতাকে মারবেন কেন? ওই জায়গা কর্মসংস্থান, আয়ের জায়গা। কেউ কিছু না বুঝে হঠাৎ মারলেন কেন?’‌

অন্যদিকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে কোনও সভা–সমাবেশে বিক্রেতারা নানা জিনিস বিক্রি করে রোজগার করেন। এই বিক্রেতাও তা করছিলেন। শুধু তাই নয়, এই বিক্রেতা শুধু চিকেন প্যাটিস বিক্রি করেন না। ভেজ প্যাটিসও বিক্রি করেন। কিন্তু প্যাটিস বিক্রি করতে এসে তাঁকে এমন মারধর খেতে হবে এটা কল্পনা করেননি তিনি। কাজের সুবাদে এই বিক্রেতা খিদিরপুরে থাকেন। এই ঘটনা নিয়ে যখন রাজ্য তোলপাড় তখন তৃণমূল কংগ্রেসের নেতা তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বক্তব্য, ‘‌এই আক্রমণ শুধু এক প্যাটিস বিক্রেতা, তাঁর ধর্ম নিয়ে আক্রমণ এমন নয়। এই আক্রমণ বাঙালির উপর। রাজ্যে ক্ষমতায় নেই এরা, ক্ষমতায় আসা দূরস্ত। পরের বার বিরোধী দল থাকবে কি না তার ঠিক নেই, তাতেই এরা আক্রমণ করছে।’‌

এছাড়া অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মাছ–মাংস বিক্রি করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। রবিবারের দুপুর, গড়ের মাঠ আর প্যাটিস বিক্রেতার এমন ঘটনা এখন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সিপিএম ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও বিজেপি নেতা দেবজিৎ সরকারের পাল্টা সাফাই, ‘তৃণমূল কংগ্রেসের নেতা অরূপবাবু বলুন না উনি চিকেন প্যাটিস খেয়ে গীতা পাঠে বসেন। একবার ভেবে দেখুন, ইদের অনুষ্ঠানে যদি চপ বিক্রি হয় তাহলে কী হতো!‌ গীতাপাঠের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করা কতটা যুক্তিগ্রাহ্য।’‌‌

 

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা