প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় Additional Charge Sheet CBI’র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ঘটা দুর্নীতির(School Teachers Recruitment Scam) ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেই সূত্রেই রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মামলায় এদিন অর্থাৎ শুক্রবার একটি অতিরিক্ত চার্জশিট বা Additional Charge Sheet জমা দিয়েছে CBI। এর আগে এই মামলায় CBI যে Charge Sheet জমা দিয়েছিল আদালতে সেখানে তাপস সাহা, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের নাম ছিল। এদিন নতুন করে যে Charge Sheet জমা দেওয়া হয়েছে তাতে কৌশিক মাঝি ও পার্থ সেনের নাম জোড়া হয়েছে। এদিন কলকাতার আলিপুর কোর্টে(Alipore Court) এই Charge Sheet জমা দিয়েছে CBI। জানা গিয়েছে, কৌশিক মাঝি এস বসু রায় সংস্থার অংশীদার। এই সংস্থাই OMR Sheet তৈরি করত। পার্থ সেন আবার এই সংস্থারই কর্মী। CBI এদিন তাঁদের পেশ করা Charge Sheet-এ দাবি করেছে কৌশিক মাঝি ও পার্থ সেন দুইজনই নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি জড়িত। এদের মাধ্যমেই প্রায় ৭০০ অযোগ্য চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল। ওই তালিকায় থাকা ৩০০ জনের বেশি অযোগ্য চাকরিপ্রার্থী চাকরি পেয়েছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি ছাড়াও School Service Commission বা SSC’র ৪টি মামলার তদন্ত শেষ করে আগেই Charge Sheet আদালতে জমা দিয়েছে CBI। নবম–দশম, একাদশ–দ্বাদশ, Group-C এবং Group-D’র মামলায় তাঁরা আলিপুরের আদালতেই চূড়ান্ত Charge Sheet পেশ করেছে। সেই ৪টি Charge Sheet-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরও ৬জনের নাম রয়েছে। সেই ৬জনের মধ্যে ১জন আবার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। যদিও CBI’র ওই Charge Sheet-এ গোটা দুর্নীতির মূল চক্রী হিসাবে তুলে ধরা হয়েছে পার্থ চট্টোপাধ‌্যায়কেই। রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী থাকাকালীন সময়ে পার্থ’র তৎকালীন ব‌্যক্তিগত সচিব সুকান্ত আচার্য ও সেই সময়কার SSC’র চেয়ারপার্সন শর্মিলা মিত্রও এই মামলায় অভিযুক্ত। CBI’র দাবি, বহু মিডলম‌্যান ও এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ‌্যায়ের। তিনিই নিজের পদ ও ক্ষমতা প্রয়োগ করে শিক্ষা দফতরের আধিকারিকদের সাহায্যে নিয়োগ দুর্নীতি করান।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর