রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, জরুরি বৈঠকে স্বাস্থ্য দফতর

ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলায় শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের হার নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে নাইসেড। সেই রিপোর্ট সামনে আসতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের কপালে। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলায় শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা।

নাইসেড (NICED) যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, গত দেড় মাসে ৫০০-র বেশি নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। মূলত রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে এই নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনাগুলি পরীক্ষা করার পর জানা গিয়েছে, ৫০০ নমুনার মধ্যে ৩২% অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ১২ % রাইনো ভাইরাসে আক্রান্ত এবং  ১৩ %-এর শরীরে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সন্ধান মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত শিশু বলে জানা গিয়েছে। আইসিইউ-তে ভর্তি অধিকাংশের বয়স ১-২ বছর।  মূলত শিশুদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ায় তারা সহজে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিচ্ছিন্ন থাকার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। একইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। করোনার ক্ষেত্রে যে সমস্ত প্রাথমিক সতর্কতা মেনে চলা হতো, এক্ষেত্রেও সেই ব্যবস্থা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিবের নেতৃত্বে শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা থেকে কলকাতার হাসপাতালগুলিতে রেফার কমানোর জন্য। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, ভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রাপ্ত বয়স্ক ও শিশুরা। বৈঠকে এই ভাইরাসের মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী