মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে ‘‌জনতার দরবার’‌ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার দ্বিতীয় ‘‌জনতার দরবার’‌ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের পার্টি অফিসে বসেছে সেই ‘‌জনতার দরবার’‌। প্রত্যেক সপ্তাহে এখানেই বসছে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌। এবার জয় কামদারের প্রতারণার বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবারে’‌ হাজির হলেন ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ। প্রোমোটারির নামে জমি হাতিয়ে ফ্ল্যাট দেওয়া হয়নি ওই বৃদ্ধকে বলে অভিযোগ। বারবার তা চাইলে ব্যবসায়ী জয় কামদার তাঁকে বন্দুক বের করে ভয় দেখিয়ে ফ্ল্যাট না দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

এই ঘটনার কথা তুলে ধরছেন ড. প্রবীর বিশ্বাস। আর চাইছেন সুরাহা মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবারে’‌ এসেছেন প্রবীর বাবু। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‌আমার বাড়ি ভবানীপুরের টাউনসেন্ড রোডে। আমাদের পৈতৃক ভিটে প্রোমোটারকে দিয়েছিলাম। ফ্ল্যাট দেওয়ার কথা ছিল আমাদের। কিন্তু ওটা শয়তান জয় কামদার সেটা বুঝতে পারিনি। তার সঙ্গে ছিল পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুও। ওরা আমাদের সুন্দর করে বুঝিয়ে জমি নিয়েছিল। সব লিখিতও ছিল। তবে ফ্ল্যাট আর পাইনি। বারবার গিয়েছি জয় কামদার অফিসে। অবশেষে বন্দুক দেখিয়েছিল। আমাকে হুমকি দেওয়া হয়। ফ্ল্যাট যেন না চাই। আমাদের থেকে ১৭ লাখ টাকাও দাবি করেছে।’‌

এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই তাঁর কাছেই এসেছেন ড. প্রবীর বিশ্বাস। এই কঠিন পরিস্থিতিতে পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলছেন। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার এখন শ্রীঘরে রয়েছে। তাই সাহস নিয়ে এলেন ওই বৃদ্ধ। আর এখন মুখ্যমন্ত্রীকে বৃদ্ধ ড.‌ প্রবীর বিশ্বাস জানান, ‘‌আমি এখন ভাড়া বাড়িতে থাকি। আর কদিনই বা বাঁচব। এখন তাই চাইছি শেষ বয়সে যাতে নিজের বাড়িতে থাকতে পারি। আপনি তার সুব্যবস্থা করে দিন।’‌

ইডির হেফাজতে রয়েছে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, জয় কামদার। ইতিমধ্যেই এই তিনজনকে জমি জালিয়াতি নিয়ে জেরা করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছিল ব্যবসায়ী জয় কামদার বলে অভিযোগ। এই দু’‌জনেই তদন্ত এবং জেরায় অসহযোগিতা করছেন বলে সূত্রের খবর। আবার শান্তনু সিনহা বিশ্বাস জোর করে জমি হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। এখন দেখার বৃদ্ধের কাছ থেকে অভিযোগ শুনে কেমন পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী।

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের