বিজেপি ফেসবুক- হোয়াটসঅ্যাপ পার্টি: অর্জুন সিং

বলেন, যারা সংগঠন করে, তাঁদের ওই দলে থেকে কাজ করতে অসুবিধা হবে। তিনি বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাট শিল্প ও শ্রমিকদের নিয়ে ভাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ফেসবুক- হোয়াটসঅ্যাপ পার্টি। তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন করে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। স্বীকার করে নেন, ভুল বোঝাবুঝির জন্য তিনি বিজেপিতে গিয়েছিলেন। অর্জুন সিং ঘনিষ্ঠরা এদিন দাবি করেন, ভাটপাড়ায় অর্জুন সিং না থাকা মানে বিজেপি (BJP) শূণ্য। ডায়মন্ডহারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে নতুন উদ্যমে দেখা গেল অর্জুন সিংকে। 

তৃণমূলে যোগদান করেই অর্জুন সিং বলেন, বিজেপি মানেই সোশ্যালমিডিয়া নির্ভর দল। এসি রুমে বসে দল করতে চায়। ওটা দল নয়। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করে রাজনীতি করা যায় না। এসি রুমে বসে সংগঠন করা যায় না বলেও বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বলেন, যারা সংগঠন করে, তাঁদের ওই দলে থেকে কাজ করতে অসুবিধা হবে। এদিন তিনি বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাট শিল্প ও শ্রমিকদের নিয়ে ভাবেন। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবেন অর্জুন সিং। বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল অর্জুনকে যা ভূমিকা দেবে, তা তিনি পালন করবেন। শুধু তাই নয় এদিন তিনি আরও বলেন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সেই পদ ত্যাগ করতেও তাঁর অসুবিধা নেই। উপনির্বাচন হলেও তৃণমূলই জয়ী হবে, এই দাবিও করেন অর্জুন সিং।

এদিন তৃণমূলে যোগদান করার আগেই তাঁর বাড়ি ও দলীয় কার্যালয় থেকে খুলে নেওয়া হয় বিজেপির পতাকা। সেখানে লাগানো হয় তৃণমূলের পতাকা। ছিঁড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি। রবিবার প্রথমে ফেসবুকে অর্জুন সিংয়ের গলায় তৃণমূলের গলায় উত্তরীয় দেওয়া ছবি দেখতে পাওয়া যায়। তারপর তাঁর ছবি দেখতে পাওয়া যায় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে একত্রে। অর্জুন বিজেপিতেই থাকছেন, গত শনিবার পর্যন্ত এমনই দাবি করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। তারপর রবিবার সকাল থেকেই অর্জুন বানে বিদ্ধ হয় বিজেপি। বিকেলে ক্যামাকস্ট্রিটে প্রায় একঘন্টা তাঁর সঙ্গে বৈঠক করেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে যোগ দেওয়ানো হয় তৃণমূলে। আর এতেই আবারও বড়সড় ধাক্কা খেল বিজেপি। অক্সিজেন পেল তৃণমূল।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের