‘অন্যায় করিনি, বিজেপির চক্রান্তের শিকার’: অর্পিতা

শনিবার ইডির আধিকারিকরা যখন তাঁকে তাঁর ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যান সেই সময় সাংবাদিকদের সামনে অর্পিতা বলেন, 'কোনও অন্যায় করিনি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেন। তল্লাশি চালিয়ে ২১ কোটি ২০ লাখ টাকা নগদ উদ্ধার করেন তদন্তকারীরা। এরপর জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করার অভিযোগে ইডির গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেন। আর গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন এই মডেল অভিনেত্রী। শনিবার ইডির আধিকারিকরা যখন তাঁকে তাঁর ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যান সেই সময় সাংবাদিকদের সামনে অর্পিতা বলেন, ‘কোনও অন্যায় করিনি।’ এমনকি তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি  বিজেপির চক্রান্তের শিকার বলে  দাবি করেন এই অভিনেত্রী। 

উল্লেখ্য শুক্রবার রাজ্যের বহু জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযানে যান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। সূত্রের খবর, শুক্রবার সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বেশকিছু নথিপত্র উদ্ধার করেন তদন্তকারীরা। সেই নথির সূত্র ধরে ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের নাম পান।

দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি দীর্ঘক্ষণ জেরা করে তাঁকে। অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করার পাশাপাশি তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার হয় বেশকিছু বিদেশি মুদ্রা এবং সোনার গয়না। এরপর  ট্রাঙ্কে করে সেই টাকা ভরে নিয়ে যাওয়া হয় ট্রাকে করে। পাশাপাশি অর্পিতাকে গ্রেফতার করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে তাঁর প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা করা হয়। সূত্রের খবর, রবিবার অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করবেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ