আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় অর্পিতার গাড়িতে ধাক্কা

নিজস্ব প্রতিনিধি: বিপুল পরিমাণ টাকা উদ্ধার মামলায় ব্যাঙ্কশাল আদালত নির্দেশ দিয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের ১ দিনের ইডি হেফাজতের। এরপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইডি তাঁকে নিয়ে আসছিল সিজিও কমপ্লেক্সে। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে ইডি কনভয়।

একটি গাড়ি এসে ধাক্কা মারে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া ইডির কনভয়ে। যেই গাড়িতে ধাক্কা লাগে সেই গাড়িতেই ছিলেন অর্পিতা। অবশ্য আহত হননি অভিযুক্ত। সুরক্ষিত ইডি আধিকারিক, কর্মী ও চালকও। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, কনভয়ে ছিল ৩ টি গাড়ি। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা আটটা বাজার কয়েক মিনিট আগে। উল্লেখ্য, অর্পিতার গাড়ি ছিল কনভয়ের প্রথমেই। 

২১ কোটি ৯০ লক্ষ টাকা ও ৭৬ লক্ষ টাকার গয়না উদ্ধার মামলায় গ্রেফতার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজত হয়েছিল। অর্পিতার ১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার ফের আদালতে হাজির করা হবে অর্পিতাকে। ওই দিনে আদালতে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ