কনভয়ে এলইডি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ’র জালে মাও নেতা

পলাতক ছিলেন অতি বাম নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিএসএফ কনভয়ে এলইডি বিস্ফোরণ করেছিল মাওবাদীরা। আজ থেকে দীর্ঘ ১১ বছর আগের ঘটনা। সেই ঘটনায় এনআইএ’র জালে ধরা পড়ল এক মাও নেতা। ধৃতের নাম রানজু খিললো।

ওই বছর সকাল ৯টা নাগাদ লক্ষ্মীপুরের পোতামুণ্ডায় ঘটে বড়সড় মাও নাশকতার ঘটনাটি। জওয়ানদের কনভয় যাচ্ছিল ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ। তারপর কেটেছে দীর্ঘ বছর। পলাতক ছিলেন অতি বাম নেতা। অবশেষে ওড়িশার মালকানগিরি থেকে গ্রেফতার হল বছর ৪০-এর নেতা। এনআইএ’র দাবি, এই মাও নেতাই নেতৃত্ব দিয়েছিল ওই হামলার। তাঁর বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক এবং অস্ত্র মজুত করার অভিযোগও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই ‘অপারেশন’ চালানো হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করতেই।

জানা গিয়েছে, ট্রানজিট রিমান্ডে ধৃতকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। প্রসঙ্গত, ওই মাও নাশকতার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১ বিএসএফ জওয়ানের। আহত হয়েছিলেন ১ জওয়ান। সেই সময় ২৪ ঘণ্টার বনধ ডেকেছিল মাওবাদীরা।

অন্যদিকে, মাও পোস্টার ছাপানোর অভিযোগে গত ২৩ জানুয়ারি রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়ার ঢড়রাশোল এলাকার এক কম্পিউটার সেন্টারে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে অভিজিৎ মাহাতো নামে একজনকে। বাজেয়াপ্ত করা হয় মাও পোস্টার ও ল্যাপটপ। সিল করে দেওয়া হয় ওই কম্পিউটার সেন্টারটি।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন