প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী চেন্নাইয়ের তরুণী, গ্রেফতার কলকাতার ৩

আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগে তিন জনকে একবালপুর থেকে গ্রেফতার করেন চেন্নাই পুলিশের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণার শিকার হয়ে চেন্নাইয়ের এক তরুণীর আত্মঘাতী হওয়ার পর কলকাতা থেকে তিন যুবককে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগে তিন জনকে একবালপুর থেকে গ্রেফতার করেন চেন্নাই পুলিশের আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের নাম আমানুল্লাহ খান, মহম্মদ শাহজাহান ও ফয়জল ইসলাম। মাস কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাইয়ের তরুণীর সঙ্গে তিন যুবকের পরিচয় হয়। চেন্নাইয়ের পর্তুগিজ চার্চ স্ট্রিটের বাসিন্দা ১৯ বছরের ওই তরুণীর নাম মহালক্ষ্মী। মহালক্ষ্মীর মায়ের অভিযোগ, সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর মেয়ে। মেয়ের আত্মঘাতী হওয়ার পিছনে কোনও প্রতারণার চক্র রয়েছে কি না তা জানতে চেন্নাইয়ের মুথিয়ালপেট থানায় মহালক্ষ্মীর মা শান্তি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে নিহত তরুণীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। সেখানে তরুণীর মোবাইল পরীক্ষা করে তদন্তইকারী জানতে পারেন ইনস্টাগ্রামে আলাপ হওয়া একজনকে মহালক্ষ্মী অনলাইন ট্রেডিংয়ের জন‌্য ৩০ হাজার টাকা পাঠিয়েছেন। শান্তিদেবীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তরুণীকে ৩০ হাজার টাকা লগ্নি করলে মাত্র কয়েকদিনের মধ্যে ৩৭ হাজার টাকা ফেরত দেবে বলে জানায়। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও তারা টাকা ফেরত দেয়নি। উলটে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেষ আতঙ্কিত হয়ে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। একবালপুর থেকে তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ মে পর্যন্ত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাঁদের চেন্নাইয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন