জতুগৃহ অফিসপাড়া, আগুনকে নিয়ন্ত্রণে আনতে যুদ্ধ দমকলবাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩ ঘণ্টা পার করেও আগুনের সঙ্গে যুদ্ধ দমকলবাহিনীর। তবে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানাচ্ছে দমকলবাহিনী। ক্যামিক্যাল থেকে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়ে  দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুন নেভাতে একসঙ্গে কাজ করছে  দমকল ও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট। ইতিমধ্য়ে দমকলের ১০ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ২ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও গলগল করে বের হচ্ছে ধোঁয়া।  ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যা হয় বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যামিক্যাল থাকায় বিষাক্ত ধোঁয়া তৈরি হয়েছে। তারফলে দমবন্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।  যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে দমকল ডিজাস্টার টিম। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, গুদামের ভিতরে অত্যাধিকভাবে প্লাস্টেকের জিনিস মজুত থাকায় জল দিলেও উৎসস্থলে আগুন পৌঁছতে পারছে না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বার বার জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দিক পরিবর্তন করে উৎসস্থলে জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চরম সমস্যা পড়তে হচ্ছে তাঁদের। তবে আর কিছুক্ষণের মধ্যেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে দমকলবাহিনী।  আগুনের কাছে জল পৌঁছানোর জন্য বাধা পাচ্ছিল। অবশেষে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আরও কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই ২১ নম্বর আর এন মুখার্জি রোডের একটি গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। কিন্তু ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় মাস্ক পড়ে ঢোকার চেষ্টা করা হয়। কিন্তু ঝাঁঝালো গন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। আগুনের উৎসের খোঁজ চালাচ্ছিল দমকল বাহিনী। গাড়ির যন্ত্রাংশের গোডাউনের সঙ্গে সেখানেই আরও অনেক কিছু রয়েছে বলে মনে করা হচ্ছে। জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে। গোডাউনে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে জানালো দমকল এসি মেশিন থেকে শর্ট সার্কিট বলে অনুমান।

 

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC