আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইন্ডিয়া’র বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেছে আম আদমি পার্টি(AAP)। এদিকে লোকসভা ভোটের পর জোটের এই প্রথম ভার্চুয়াল বৈঠকে থাকছে তৃণমূল কংগ্রেস। সংসদে বাদল অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে। তার আগে শনিবার সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া অনুষ্ঠিত হতে চলেছে। তাতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দেবেন বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যে সাতটায় ওই বৈঠক শুরু হবে। কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay) ওই বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রথমে ঠিক হয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানান তার পক্ষে শনিবার দিল্লি যাওয়া সম্ভব নয়। তৃণমূল তরফেও বলে দেওয়া হয় একুশে জুলাই দলের বার্ষিক সভা। তাই তাদের কেউ স্বশরীরে বৈঠকে থাকতে পারবে না।

তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে। কংগ্রেসের ডাকা বিরোধীদল গুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও ২০২৪ সালে লোকসভা ভোটের পরে এই প্রথম ইন্ডিয়া জোটের ভার্চুয়াল সভায় তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে দূরত্ব তৈরি হয়েছিল তা হয়তো এবার ক্ষীণ হতে চলেছে। আরজেডি(RJD) নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা নেতা উদ্ভব ঠাকরেরা ইতিমধ্যে জানিয়েছেন শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে তারা যোগ দেবেন। আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকা হবে বলে কংগ্রেসকে জানানো হয়েছিল। এই পথ শুক্রবার তৃণমূলে তারকে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ওই বৈঠকে। বাদল অধিবেশনে সংসদের কক্ষ সমন্বয়সহ একাধিক বিষয়ে শনিবার ইন্ডিয়ার বৈঠকে আলোচনা হতে পারে।

একইসঙ্গে বিহারে বিধানসভা নির্বাচনে(Bihar Election Campaning) আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে তা নিয়েও বিস্তর আলোচনা হতে পারে ইন্ডিয়ার বৈঠকে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বিহারে সমীক্ষা করে লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে আগামী দিন তা সর্বত্র কার্যকর হবে তা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস। এরপর ভোট রয়েছে অসম, কেরালার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে। তাই শনিবারের বৈঠক থেকে ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা নিয়ে যৌথ আন্দোলনে বিজেপি বিরোধী দলগুলির রূপ রেখা তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ