মা ও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরে খুন অয়ন?

এই খুনের ঘটনায় উঠে এলো ত্রিকোন সম্পর্কের তত্ত্ব। নিহত যুবকের এক বন্ধুর দাবি, শুধু বান্ধবী নয়, বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল অয়নের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিহত যুবক অয়ন মণ্ডলের খুনের ঘটনায় ইতিমধ্যে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই তালিকায় রয়েছে বান্ধবীর বাবা, বান্ধবীর ভাইয়ের এক বন্ধু এবং এক গাড়ির চালক। এই ঘটনায় শুক্রবার রাতেই অয়ন মণ্ডলের বান্ধবী ও বান্ধবীর মা কে গ্রেফতার করেছিল পুলিশ। বান্ধবীর ভাইকেও গ্রেফতার করা হয়েছে। এবার এই খুনের ঘটনায় উঠে এলো ত্রিকোন সম্পর্কের তত্ত্ব। নিহত যুবকের এক বন্ধুর দাবি, শুধু বান্ধবী নয়, বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল অয়নের। আর তার জেরে যুবককে খুন করা হয়েছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। তাঁদেরকে এই খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীর। পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃত ৬ জনকে আদালতে তোলা হবে পুলিশের তরফে। উল্লেখ্য দশমীর রাতে ২১ বছরের তরুণ অয়নকে তার বান্ধবীর বাড়িতে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়। হরিদেবপুরের নতুনপল্লির বাড়িতেই তাকে খুন করা হয় বলে অভিযোগ। এমনকি খুনের পর যুবকের মৃতদেহ সরিয়ে ফেলার জন্য একটি পণ্যবাহী গাড়ি ভাড়া করা হয়। এরপর সেই গাড়িতে দেহ তুলে নিয়ে গিয়ে মগরাহাট থানা এলাকার মাগুরপুকুরে ফেলে আসা হয়। শুক্রবার সেখানের একটি জঙ্গল থেকে অয়ন মণ্ডলের দেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে অয়ন মন্ডলের মৃতদেহ উদ্ধার হওয়ার পর শুক্রবার উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিদেবপুর এলাকায়। প্রথমে হরিদেবপুর থানায় বিক্ষোভরত মানুষজনের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত অয়ন মন্ডলের বান্ধবীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ রাতেই অয়ন মন্ডলের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করে। তবে মগরাহাট থানা সূত্রে জানা গিয়েছে, অয়ন মন্ডলের মৃতদেহ বৃহস্পতিবারই উদ্ধার হয় এবং তারপর তারা সেই মৃতদেহ ময়নাতদন্ত করে ওই মৃতদেহের ছবি কলকাতা পুলিশ সহ বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়েছিল।

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

আমি চাই বাংলার প্রতিটা মানুষ আনন্দে থাকুক, কাজের সুযোগ বাড়ুক: কোয়েল মল্লিক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী