বৈঠকের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে মমতার লিখিত বক্তব্য চলে গেল নীতি আয়োগে

দিল্লিতে শনিবারের বৈঠকে যোগদানের আগেই বাংলাকে নিয়ে এবার মমতার বক্তব্য লিখিতভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে নীতি আয়োগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নীতি আয়োগের(Niti Aayog) বৈঠকে হাজির থেকেও বলার সুযোগ আসে সব শেষে। ঘণ্টার পর ঘণ্টা একতরফা ভাষণ শুনতে হয়। আলোচনার সুযোগ তেমন থাকে না। ফলে বাংলাকে নিয়ে সেখানে বলার সুযোগও মেলে না। আর তাই এবার কিছুটা ভিন্ন পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল অর্থাৎ ২৭ জুলাই দিল্লিতে(New Delhi) বসতে চলেছে নীতি আয়োগের বৈঠক। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যদিও কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী-সহ সাত বিরোধী মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছে না। তবে তৃণমূল বিষয়টিকে সেভাবে গুরুত্বও দিচ্ছে না। কেননা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সৌজন্য ছাড়া এই বৈঠকের আর কোনও গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রী অতীতেও এই বৈঠকে যাননি। তবে এবারে যোগ দিচ্ছেন। সেই যোগদানের আগেই এবার মমতার বক্তব্য লিখিতভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে নীতি আয়োগে। এর ফলে শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী থাকা অথবা না থাকা নিয়ে জল্পনার অবসান হল বলেও মনে করা হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই কর্মসূচি তিনি নিজেই বাতিল করেন। ব্যক্তিগত কারণেই তিনি গতকাল দিল্লি যাননি। পরিবর্তে মমতা এদিন দিল্লি যাচ্ছেন। আগামিকালের নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া ছাড়াও এদিন দুপুরেই মমতা দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। দিল্লিতে যে নতুন বঙ্গভবন গড়ে উঠেছে সেখানেই এদিন দুপুর ৩টে নাগাদ সেই বৈঠক হওয়ার কথা। এবারের ২১ জুলাইয়ের সভায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছিলেন মমতা। জানিয়েছিলেন, কেন্দ্রের চূড়ান্ত অসহযোগিতা সত্ত্বেও ৬২ হাজার কোটি টাকা সামাজিক প্রকল্পে খরচ করেছে তাঁর সরকার। আবার কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গত মঙ্গলবার তিনি জানান, সব খাত মিলিয়ে রাজ্যের পাওনা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। একশো দিন-সহ নানা প্রকল্পের টাকা বন্ধ। রাজ্যকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে জলচুক্তির নবীকরণ করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর লিখিত বক্তব্যে মূল দিক হবে এগুলোই। মমতা আবারও জানিয়ে দিয়েছেন, বাংলাকে(Bengal) অবহেলা বঞ্চনা এবার বন্ধ করুক কেন্দ্র। গত ডিসেম্বরে শেষবার দিল্লি এসেছিলেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। সেই সময় মোদি তাঁদের কথা দেন একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য অফিসার লেভেলে বৈঠক হবে। কিন্তু কার্যক্ষেত্রে বাংলা কোনও বকেয়া পায়নি। তারপর ভোট এসে যায়। লোকসভা ভোটে তৃণমূলের বড় হাতিয়ার ছিল বঞ্চনা। ভোট মিটতে আবার সেই ইস্যুগুলি সামনে এসে গেল। নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর লিখিত বক্তব্যে এই অবহেলা বঞ্চনা হচ্ছে মুখ্য। গতকাল লোকসভায় দারুণ বক্তব্য রেখে কলকাতা ফিরে গিয়েছিলেন অভিষেক। মমতা দিল্লি এলে তিনিও আসবেন। তবে মমতার এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক থাকছে না।

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট