বেহালায় নেতাজির ১১ফুট পূর্ণ আবক্ষ মূর্তির উন্মোচন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেহালা: কলকাতা কর্পোরেশনের ১২৮ নম্বর ওয়ার্ডের শকুন্তলা পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১ফুটের পূর্ণ আবক্ষ মূর্তির উন্মোচন হয় আজ। ক্রেনের ওপর উঠে এই মূর্তি উদ্বোধন করলেন রাসবিহারির বিধায়ক দেবাশীষ কুমার(Debashis Kumar)। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তারক সিং। এছাড়া ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার সহ বেহালা পশ্চিমের(Behala West) আরো অন্যান্য কাউন্সিলররা।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করা হয়। অন্যদিকেমধ্যমগ্রাম সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিবসে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা(Health Camp) শিবির অনুষ্ঠিত হয়।
এদিন মধ্যমগ্রাম(Madhyamgram) সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নজরুল স্মারক মঞ্চে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আই এম এ বারাসত শাখার সভাপতি ডাঃ তপন কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী কমলেশ চন্দ্র সাহা।উপস্থিত ছিলেন ডাঃ বুদ্ধদেব বিশ্বাস, ডাঃ অশোক দাস, ডাঃ রতন কুমার চক্রবর্তী, ডাঃ দুলাল কৃষ্ণ দাস, শিক্ষক জ্যোর্তিময় বনিক, চিত্রশিল্পী দীলিপ রায়, বাচিকশিল্পী ব্রততী চক্রবর্তী, আইনজীবী নরেন দেব, সমাজসেবী শংকর গাঙ্গুলী, শিবনাথ রায় চৌধুরী প্রমুখ। বিকেলে বারাসত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ সংগীত আবৃত্তি নেতাজী সুভাষ চন্দ্র বসুর চিন্তাধারা জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বিকেলে বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরষ্কার প্রদান করা হয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি