অর্জুন এবার করবেন কী, প্রশ্ন বঙ্গ বিজেপিতে

কাঁচা পাটের দাম প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু অর্জুন সিং নিজে এখন কী করবেন তা নিয়েই প্রশ্ন ঘুরছে বঙ্গ বিজেপিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবি তুলেছিলেন পাটের কাঁচা পাটের(Jute) ঊর্ধ্বতন দাম প্রত্যাহার করার। না মানলে শুধু পথে নেমে আন্দোলন করারই হুমকি দিয়েছিলেন তাই নয় ইঙ্গিত দিয়েছিলেন দলবদলেরও। দলের সঙ্গে দূরত্ব বাড়াতেও তৎপর ছিলেন তিনি। কিন্তু কেন্দ্র সরকার এবার তাঁর দাবি মেনে কাঁচা পাটের ঊর্ধ্বতন দাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তিনি এবার করবেন কী? তাঁর আন্দোলনের রাস্তা তো বন্ধ হয়ে গেল কেন্দ্রের সিদ্ধান্তে। দল ছাড়লেও এবার কোন যুক্তি দেখিয়ে তিনি দল ছাড়বেন সেই প্রশ্নটাই এখন ঘুরছে বঙ্গ বিজেপিতে। তিনি ব্যারাকপুরের বিজেপি(BJP) সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। বৃহস্পতিবার রাতেই কেন্দ্র কাঁচা পাটের ঊর্ধ্বতন দাম প্রত্যাহার করে নিয়েছে। এমনকি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গয়াল(Piyush Goyal) রাতেই এই বিষয়ে ফোন করে কথা বলেন অর্জুনের সঙ্গে। পাশাপাশি অর্জুনও টুইট করে ও ফেসবুকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন মোদি সরকারকে। কিন্তু তিনি নিজে এখন কী করবেন তা নিয়েই প্রশ্ন ঘুরছে বঙ্গ বিজেপিতে। 

মোদি সরকার ১ কুইন্টাল কাঁচা পাটের দাম ঠিক করে দিয়েছিল ৬৫০০ টাকা। কিন্তু সেই ঊর্ধ্বমূল্য নিয়েই আপত্তি তোলেন অর্জুন। তাঁর দাবি ছিল, কেন্দ্রের এই ঊর্ধ্বমূল্যের জন্যই বাংলার পাটচাষীরা বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে এত বেশি দামের জন্য বাংলার পাটকলগুলিও কাঁচামাল কিনতে পারছে না। আর তার জেরে শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১০ থেকে ১২টি জুটমিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেই ঊর্ধ্বমূল্যা প্রত্যাহার করার দাবি তুলেছিলেন অর্জুন। এমনকি তিনি নিজে বিজেপি সাংসদ হওয়ার পরেও মোদি সরকার ও দলের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার হুমকিও দিয়ে রেখেছিলেন। সাফ জানিয়েছিলেন ৯মে’র মধ্যে কেন্দ্র সরকার তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তিনি আন্দোলনে নামবেন। সেই সঙ্গে দিয়েছিলেন দল ছাড়ার ইঙ্গিতও। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ধরে রাখতে চেয়েছিলেন। মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই কেন্দ্র তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্জুন পাটের দাম প্রত্যাহার না করার জেরে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন, দলবদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি এখন কী করবেন? এই প্রশ্নটাই এখন ঘুরছে বঙ্গ বিজেপির অন্দরে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?