পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পায়নের গতিকে আরও ত্বরান্বিত করতে দুর্গাপুজোর পরেই আরও একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ওই সম্মেলনে রাজ্যের অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হবে। অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপরেও বিশেষ নজর দেওয়া হবে। আজ মঙ্গলবার (৮ জুলাই) এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। যদিও সম্মেলনের  দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই শিল্প উন্নয়নের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই আয়োজন করা হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনের সুফলও মিলেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স, সজ্জন জিন্দলের জিন্দাল স্টিল সহ একাধিক শীর্ষ শিল্প সংস্থা বাংলায় বিপুল বিনিয়োগ করেছে। পাশাপাশি বিদেশি শিল্প সংস্থাগুলোও বিনিয়োগের ঢালি নিয়ে এগিয়ে এসেছে। চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশি-বিদেশি সংস্থার বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখার জন্য রাজ্যস্তরে শিল্পবিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটি গড়া হবে। ওই কমিটির মাথায় থাকবেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এদিন বৈঠকে বসেছিল শিল্পবিষয়ক সমন্বয় কমিটি।। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাতকুমার মিশ্র এবং শিল্পসচিব বন্দনা যাদব। সাংবাদিকদের মুখুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানান, ‘গত তিন মাসে সিনার্জি কমিটির বৈঠকে মোট ৩,১৬৫টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন-সহ একাধিক ক্ষেত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বিনিয়োগ সংক্রান্ত প্রকল্প নির্বাচন করতে গিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে সব শিল্পের বৃদ্ধির সম্ভাবনা বেশি, যেগুলি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, রফতানি বৃদ্ধিতে সহায়ক এবং যেগুলির ক্ষেত্রে রাজ্যের প্রাকৃতিক বা ভৌগোলিক সুবিধা রয়েছে— সেই সব বিষয় বিচার করেই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্যের শিল্পের উন্নয়নের গতি বৃদ্ধি করতেই পুজোর পরে শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে।’

 

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়