মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্টি হবে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ থেকে ২৭ মে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যেটা উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কাছাকাছি সৃষ্টি হওয়ার পর অবস্থান করবে।২৮ মে উপকূল সংলগ্ন ও কাছাকাছি জেলা গুলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৯ মে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন এলাকা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দু – এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।৩০ তারিখ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।৩১ তারিখ কিছুটা বৃষ্টিপাত বেশি থাকবে পশ্চিমের জেলায় ।অন্যান্য জেলাগুলি বৃষ্টিপাত পরিমাণ কমতে পারে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ২৮ তারিখ থেকে আগামী কয়েক দিন।কলকাতা(Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ ।মাঝে মাঝে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ২৮ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতায় ২৮ তারিখ থেকে আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের থাকবে ৩১ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গে(North Bengal) ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে ২/১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ারে। ৩০ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং- এ ।৩১ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে(South Bemgal) ২৯ তারিখ ৩০ তারিখ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা কেরালায় প্রবেশ করেছে ২৪ তারিখ। স্বাভাবিক ১ লা জুন প্রবেশ করে। আট দিন আগেই প্রবেশ করেছে। আগামী তিন দিন উত্তর-পূর্ব ভারতে যে রাজ্যগুলি রয়েছে কোথাও কোথাও বর্ষা প্রবেশ করা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে নির্দিষ্টভাবে এখনো বলা হয়নি। বঙ্গোপসাগরে যে সিস্টেম রয়েছে ২৭ তারিখে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে।। এ প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির