কলকাতায় অস্বস্তিকর গরম বাড়বে, উত্তরবঙ্গের তিন জেলায় কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দুই এক জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, তাপমাত্রা বাড়তে শুরু করবে আজ থেকে। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি হলেও বিকেল বা সন্ধ্যের পর বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে স্বস্তি মিলবে।

দক্ষিণবঙ্গে(South Bengal) তিন চার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। মুর্শিদাবাদ ,বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু – এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।উত্তরবঙ্গে(North Bengal) আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং ,কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা তোর্সা, জলঢাকা ,সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।

কলকাতায়(Kolkata) সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। আগামীকাল এই রেখা সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানান সঞ্জিববাবু।

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের