এই মুহূর্তে

যুবভারতীর ঘটনায় আরও  দু’জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ 

নিজস্ব প্রতিনিধি: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। নাগেরবাজার থেকে তাঁদের গ্রেফতার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।  সোমবারই ধৃতদের তোলা হবে আদালতে। এমনটাই  জানা গিয়েছে।

ভারতে এসেই প্রথমে কলকাতায় পা রেখেছিলেন মেসি। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশাল অনুষ্ঠানের কথা ছিল। সময়ে মাঠেও পৌঁছে গিয়েছিলেন ফুটবলের যুবরাজ। কিন্তু প্রায় ২০ মিনিট সেখানে থাকার পরেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান মেসি ও তাঁর টিম। মাঠে থাকার জন্য মেসিকে এত লোক ঘিরে ধরেছিল দর্শকরা সেই ভাবে তাঁদের প্রিয় তারকাকে দেখতেই পারেননি। এরপরেই স্টেডিয়াম চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। অব্যবস্থার অভিযোগ তুলে অনেকেই সরব হয়। গ্যালারিতে হোর্ডিং ছেঁড়া থেকে চেয়ার ভেঙে ফেলা হয়। মাঠে নেমেও ক্রোধের বহিঃপ্রকাশ করেন অনেকে। এমনকি শুরু হয় বোতলবৃষ্টি। তার পরেই এইঘটনার জন্য বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে।

আরও পড়ুন: মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজত

প্রসঙ্গত, শনিবার (১৩ ডিসেম্বর) ,গ্রেফতারের পর রবিবার (১৪ ডিসেম্বর) শতদ্রু দত্তকে আদালতে তোলা হয়।  ১৪ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে মেসির মূল উদ্যোক্তাকে। আদালত তাঁর যুক্তি রবিবার আদালত। মেসিকে দেখতে না পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালিয়ে ছে ভক্তরা। ভক্তদের অভিযোগ, আকাশছোঁয়া দামে টিকিট কেটেও সেলিব্রিটি-মন্ত্রীদের জ্বালায় মেসিকে দেখতে পাননি তাঁরা। তাতেই ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে মেসি ভক্তরা। এমন কী ফুটবলের রাজপুত্রের যতক্ষণ স্টেডিয়ামে থাকার কথা ছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান এবং বিমানবন্দরে চলে যান। টিকিট কেটেও ফুটবল ভগবানকে দেখতে না পাওয়ার জন্যে ক্ষোভে ফুঁসেছে ভক্তরা।

অভিযোগ, শনিবারের ইভেন্ট পরিচালনায় পুলিশের খামতি ছিল। তাঁরা নিরাপত্তা দেওয়ার বদলে মাঠে নেমে মেসির সঙ্গে ফটো তুলতে ই ব্যস্ত ছিলেন। এরপর দায় এড়াতে পুলিশের ডিজি সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মেসির মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ভক্তদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে মেসির সঙ্গে হায়দরাবাদে উড়ে যাওয়ার কথা ছিল শতদ্রুরও। যুবভারতী থেকে তিনিও বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেফতার করে। যুবভারতী বিশৃঙ্খলার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তাঁর নির্দেশে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  রবিবার শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় আরও অনেকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে চলছে তদন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ, কী নিয়ে কথা দু’‌পক্ষের?‌

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

কলকাতায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু, গলার চিহ্নে বাড়ছে রহস্য

চেয়ারের মর্যাদা রক্ষা করলে মানুষ সম্মান করবে, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ