বিধানসভায় ভাষণ চলাকালীন হাতে খৈনি, বিজেপি বিধায়ককে সতর্ক করলেন স্পিকার

বিজেপি বিধায়ক যখন মুখে খৈনি নেওয়ার জন্য তা ঝাড়ছিলেন, তখন সেটি নজরে পড়ে যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় ভাষণ চলাকালীন খৈনি নিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী! বিধানসভার অন্দরে এমন দৃশ্য দেখা গেল শুক্রবার। বিজেপি বিধায়ক যখন মুখে খৈনি নেওয়ার জন্য তা ঝাড়ছিলেন, তখন সেটি নজরে পড়ে যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ স্পিকার মিহির গোস্বামীকে (Mihir Goswami) সতর্ক করেন। বিজেপি বিধায়কের এমন কাণ্ড দেখে বিধানসভায় ততক্ষণে হাসির রোল।

শুক্রবার দুপুরে বিধানসভায় এক বিধায়ক বাজেট এর উপর বক্তব্য রাখছিলেন। সেই সময় দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী হাতে কিছু নিয়ে ডলছেন। এই দৃশ্য বিধানসভায় উপস্থিত দুই দলের বিধায়কদের নজরে পড়ে। নজর এড়ায়নি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও। স্পিকার মিহির গোস্বামীকে কিছু ডলতে দেখে তাঁকে বিধানসভায় খৈনি খাওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। প্রসঙ্গত বিধানসভায় খৈনি খাওয়া নিয়মবিরুদ্ধ। যদিও মিহির গোস্বামীর দাবি, তিনি খৈনি খাচ্ছিলেন না। তিনি জোয়ান খাচ্ছিলেন। হাতে জোয়ান নিয়ে তা ঝাড়ছিলেন, যা দেখে খৈনি বলে মনে করছিলেন সবাই। তাঁর কথায়, ‘জোয়ানে অনেক সময় ময়লা থাকে, তাই ঝেড়ে নিতে হয়। আমি হাতের তালুতে রাখে ঝাড়ছিলাম। স্পিকার ভেবেছেন ওটা খৈনি। আমি ওনাকে বিষয়টি জানাতে হেসে ফেলেন স্পিকার।’

অন্যদিকে এদিন স্পিকারের সমালোচনা করেন মিহির গোস্বামী। এদিন তিনি বলেন, ‘সকলেই দেখেছেন স্পিকার কীভাবে প্রতি কথায় আমাকে আটকানোর চেষ্টা করেছেন। তবে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যা বলা প্রয়োজন আমি তা বলবই।’ অন্যদিকে এদিন বিধানসভায় রাজ্য সরকারের তরফে সারি সারনা ধর্মের স্বীকৃতিতে প্রস্তাব পাশ করা হয়েছে।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা