মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি। চারিদিকে বইছে শুধু গেরুয়া হাওয়া। এই আবহে আমহার্স্ট স্ট্রিটে মাছ উৎসবে মাতলেন দিলীপ ঘোষ। মাছ উৎসবে সামিল হয়েছেন তাপস রায়ও। রবিবার (১০ মে) কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের পক্ষ থেকে মাছ উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়। এলাকার সকল মানুষদের মাছ ভাত খাইয়ে এই উৎসব উদযাপন করা হয়।

জানা গিয়েছে, এদিনের মাছ উৎসবের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফিস ফিঙ্গার, রুই মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ। পাতপেড়ে মাছ-ভাত খেলেন তাঁরা। আর সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করলেন তাপস। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন। মানুষকে বিভ্রান্ত করে গিয়েছেন। বাঙালির মাছ-ভাত তো উনি বন্ধ করে দিয়েছেন! পর্যাপ্ত পরিমাণ যে মাছের প্রয়োজন বাংলায়, ১৫ বছরে তার ব্যবস্থা করেছেন? বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাছ আসে তাই বাংলার বাঙালিরা মাছ, ডিম খেতে পায়।

অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর চ্যালা-চামুণ্ডারা এতদিন কত মিথ্যে কথা বলে লোককে বিভ্রান্ত করেছেন। আমরা তার উত্তর মুখে দেব না, কাজে দেব। আমাদের সরকার সেভাবেই কাজ করবে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ-ভাত খাওয়াচ্ছেন।‘

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত