খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় নয়া মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, খেজুরি : খেজুরিতে জোড়া রহস্যমৃত্যু নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার এই সংক্রান্ত মামলাটি ওঠে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেখানেই ফের মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে আসা আঘাতের ব্যাখ্যা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য দফতরকে।

জানা গিয়েছে, খেজুরিতে জোড়া রহস্যমৃত্যুর ঘটনায় মৃতদের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানেই মৃতদের শরীরে একজনের দেহে ২৪টি এবং অন্যজনের দেহে একাধিক আঘাতের উল্লেখ ছিল। সেই সকল আঘাত সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য দফতরকে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে নতুন বোর্ডের কাছে। পাশাপাশি ওই আঘাতের মধ্যে কোনও আঘাতে মৃত্যু হতে পারে কিনা সেই বিষয়ে জানাতে বলা হয়েছে। গোটা ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত জানাতে হবে নতুন বোর্ডকে। ১৮ সেপ্টেম্বর ওই রিপোর্ট তলব করেছে আদালত।

গত ১১ জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরদিন সকালে অনুষ্ঠানস্থলের কিছু দূরেই সুধীর পাইক, সুজিত দাস  নামে দুই যুবকের দেহ উদ্ধার হয়। দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। জোড়া মৃত্যু নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। বিতর্ক শুরু হয় ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও। দুইবার দুই ধরনের রিপোর্ট আসায় বেঁধেছে গোল। অভিযোগ, প্রথমে ময়নাতদন্তের রিপোর্টে ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। এরপরেই দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতদের পরিজনেরা। পরের বার ময়নাতদন্তে জানা যায়, দু’জনের দেহেই আঘাতের চিহ্ন রয়েছে। ২ ময়নাতদন্তের রিপোর্ট দুই রকম কী করে হল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫