আনিস-মৃত্যুর তদন্তে হাইকোর্টে প্রশ্নের মুখে সিট

কলকাতা হাইকোর্ট এদিন সিটকে প্রশ্ন করে, ''পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে উঠে কী দেখলেন? রিপোর্টে তার উল্লেখ নেই কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রনেতা আনিস খানের(Anis Khan) মৃত্যুর তদন্ত করছে রাজ্য সরকার কর্তৃক গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এবার তদন্তের রিপোর্ট নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল সিট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় সিটকে একাধিক প্রশ্ন করেন বিচারপতি।

হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তভার সিবিআই-য়ের হাতে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে আনিসের পরিবার। কিন্তু আনিস খানের মৃত্যুর তদন্ত করছে সিট। এবার এই তদন্তে সিটের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তুলল আদালত। আনিস মৃত্যুর তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ে এদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সিটের তদন্তের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন আনিসের পরিবারের আইনজীবীরাও। সিট মূল অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তাঁরা। আনিস মৃত্যুর তদন্ত সিবিআই তদন্ত দিয়ে সরাসরি খুনের ধারা প্রয়োগের আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আনিস খানের পরিবারের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”মৃত্যুর আগে দেহে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু সেটা অবজ্ঞা করছে সিট (SIT)। ঠেলে ফেলা বা পরে যাওয়ার ইঙ্গিত আছে ময়নাতদন্তের রিপোর্টে। সিট সেটাও অস্বীকার করছে।”

বৃহস্পতিবার শুনানির সময় হাইকোর্ট সিটকে প্রশ্ন করে, ”আনিসের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তাঁকে ৪১এ নোটিস পাঠানো প্রয়োজন ছিল। সেই নোটিস পাঠানো হয়েছে কি? সেটার উল্লেখ নেই রিপোর্টে।” আদালত আরও প্রশ্ন করে, ”পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে উঠে কী দেখলেন? রিপোর্টে তার উল্লেখ নেই কেন? আনিস যদি পালাতে গিয়ে পড়ে যায়, তা হলে কীভাবে তার জন্য আইপিসি ৩০৪এ ধারা প্রযোজ্য হবে? পালাতে গিয়ে পড়ে গেলে পুলিশ কী করে দায়ী হবে?” একইসঙ্গে সিটকে কলকাতা হাইকোর্ট এদিন জিজ্ঞাসা করে আনিসের মৃত্যুর তদন্তে নেমে তাঁর পরিবারে কোনও সমস্যা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হয়েছে কিনা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের