মাটিয়া ও মালদা ধর্ষণকাণ্ডে পুলিশেই আস্থা হাইকোর্টের

মাটিয়া ও মালদা ধর্ষণকাণ্ডের তদন্তের জন্য কলকাতা হাইকোর্ট আপাতত রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখল। এখনই হচ্ছে না সিবিআই তদন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই নয়, কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) আস্থা রাজ্যের পুলিশের ওপরেই। মাটিয়া(Matia) ও মালদা ধর্ষণকাণ্ডের তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে সিবিআই(CBI) তদন্তের আর্জি জানানো হয়েছিল। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘কোনও সময়ে আমাদের যদি মনে হয় তদন্ত প্রক্রিয়ায় কোনও গাফিলতি রয়েছে, তবে আমরা সিবিআই তদন্তের কথা ভেবে দেখব। তবে তদন্তের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মামলাকারীর যদি মনে হয় কোনও উচ্চপদস্থ পুলিশ(Police) আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করানো উচিত তাহলে সেই সুপারিশ তাঁরা জানাতে পারেন আদালতে। আমরা তা অবশ্যই খতিয়ে দেখব।’

উল্লেখ্য মাটিয়া ও মালদা ধর্ষণকাণ্ডে মূল ৩ অভিযুক্তই পুলিশের হাতে ধরা পড়েছে। তারপরেও কলকাতা হাইকোর্টে পিটিশান দাখিল করা হয়েছিল ঘটনার সিবিআই তদন্তের জন্য। সেই মামলাই এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে উঠেছিল। কিন্তু আদালত জানিয়ে দেয়, বিষয়টির ওপর তাঁরা প্রথম থেকেই লক্ষ্য রাখছেন। তাই আদালত বারবার পুলিসের রিপোর্ট তলব করছে। সেই রিপোর্টের উপর নজর রেখেই তাঁদের মনে হচ্ছে এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। তবে মাটিয়ার ধর্ষণ মামলায় সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি ১২ এপ্রিল, তার আগেই সেই হলফনামা আদালতে জমা দিতে হবে। বস্তুত আদালতের এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভাবে কাজ করে যাওয়ার স্বপক্ষে বড় প্রমাণ হয়ে দাঁড়ালো।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ