দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বকটুইকাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শেষ, রায়দান স্থগিত

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের বকটুইয়ে গণহত্যার সিবিআই তদন্ত চেয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। যদিও শুনানি শেষ হলেও মামলার রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তবে বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের আইনজীবী জানিয়ে দিয়েছেন, যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে গণহত্যার তদন্তে প্রস্তুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। হাইকোর্টে এদিন ঘটনার সাক্ষীদের জবানবন্দি ইংরেজিতে নথিবদ্ধ করা নিয়ে প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারের আইনজীবীকে।

বুধবারই জরুরি ভিত্তিতে বকটুইয়ের গণহত্যা নিয়ে মামলার শুনানি করেছিল কলকাতা হাইকোর্ট। প্রথম দিনের শুনানিতে তদন্তে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের উপরে আস্থা রেখেছিলেন বিচারপতিরা। বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে মামলার কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিন দুপুরে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কেস ডায়েরি জমা দেওয়া হয়। ওই কেস ডায়েরি খতিয়ে দেখতে গিয়ে জবানবন্দি কেন ইংরেজিতে লেখা হয়েছে, সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেন, ‘জবানবন্দি লিখেছেন চিকি‍ৎসক। তাই ইংরেজিতে লেখা হয়েছে।’ মামলাকারীদের এক আইনজীবী অভিযোগ করেন, ‘হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্বেও সকাল পর্যন্ত সিসিটিভি লাগানো হয়নি। অর্থা‍ৎ হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে।’

যদিও রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, ‘৩১টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সাক্ষীদের নিরাপত্তা দেওয়া হয়েছে। একজন বাদে সব মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।’  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকটুই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারীদের আইনজীবীরা। সেই প্রসঙ্গ উত্থাপন করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘কেউ-কেউ বলছেন মুখ্যমন্ত্রী গেলে তদন্ত প্রভাবিত হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যাবেন না?’

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ