চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই জেরা থেকে রেহাই শান্তিপ্রসাদের, স্থগিতাদেশ এফআইআরেও

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিসের(SSC) গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের কিছু অংশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টেরই ডিভিশান বেঞ্চ। আর তার জেরেই সিবিআইয়ের জেরা থেকে সাময়িক রেহাই পেলেন শান্তিপ্রসাদ সিনহা(Shanti Prasad Sinha)। একই সঙ্গে আগামী সোমবার পর্যন্ত সিবিআই(CBI) কোনও এফআইআরও করতে পারবে না বলে জানিয়ে দিল ডিভিশান বেঞ্চ। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা দিয়েছেন।

গ্রুপ ডি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌‌হাকে বৃহস্পতিবার সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। ওই দিন রাত ১২টার মধ্যে তাঁকে ডেকে জেরা করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়। তার পর আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সন্ধ্যায় তিনি যাননি। পরিবর্তে রাত ১১টার পর সিবিআই দফতরে যান শান্তিপ্রসাদ। তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সেই জেরার রিপোর্ট এদিন জমা পড়েছে আদালতে। এদিনই আবার সিঙ্গেল বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় যে ৯৮ জন কর্মীর নিয়োগ নিয়ে মামলার সূত্রপাত তাঁরা না আর স্কুলে যেতে পারবেন, না আর বেতন পাবেন। সেই সঙ্গে সিবিআইকে এই মামলায় যোগ করার নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়েছিল প্রয়োজনে সিবিআই আবারও জেরা করতে পারবে শান্তিলালকে। জেরা করতে হবে এই মামলায় জড়িত তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক, ওএসডি-সহ কমিশন গঠিত তৎকালীন সব সদস্যকেও।

কিন্তু এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শান্তিপ্রসাদ। তাঁর আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন জানায়, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। তাঁকে আর সিবিআইয়ের কাছে যেতেও হবে না। তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। আগামী সোমবার পর্যন্ত কোনও এফআইআর করতেই পারবে না সিবিআই। শান্তি প্রসাদ সিনহাকে কোনও সুযোগ ছাড়াই সরাসরি জিজ্ঞাসাবাদ করতে বলেছেন বিচারপতি। এটা বেআইনি। শান্তি প্রসাদকে কিং পিন বলে আদালত অনুমান কেন করছে? সিবিআই তদন্ত না বলে সরাসরি জিজ্ঞাসাবাদ কী ভাবে বলতে পারেন বিচারপতি? তবে বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ