Breaking: কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। গত বুধবার বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। গত বুধবার বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশ মিশ্রমকে। কয়লা পাচার কাণ্ডের কিংপিন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। চলতি বছরেই দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ইডির তরফে কয়লা পাচার কাণ্ডে গ্রেফতারের পরে টানা এক মাস জেল খাটেন বিকাশ মিশ্র। পরবর্তীতে আসানসোল আদালতে জামিনে বাইরে ছিলেন বিকাশ। ফের সিবিআই-এর তরফে কয়লা পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে বিকাশকে। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য জামিনের আবেদন জানিয়ে ভর্তি হন হাসপাতালে।

এরপরেই বুধবার আসানসোল আদালতে বিকাশের আগাম জামিনের আবেদনের খারিজ করতে আর্জি জানায় সিবিআই। গোয়েন্দারা আর্জি জানান, বিকাশ তদন্তে সহযোগীতা করছে না। তাই তাঁকে হেফাজতে নেওয়াটা জরুরি। সিবিআই-এর আর্জিতে সিলমোহর দিয়ে বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোল আদালত। যেহেতু অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন বিকাশ, তাই এখনই তাঁকে হেফাজতে নিচ্ছে না সিবিআই। হাসপাতালের তরফে বিকাশকে ছেড়ে দিলেই আদালতে তোলা হবে তাঁকে। এই মর্মে অ্যাপোলো কর্তৃপক্ষকে সিবিআই জানিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে তবেই বিকাশকে ছাড়তে হবে। কয়লা পাচার কাণ্ডে জাল গোটাচ্ছে সিবিআই। বিদেশে বেপাত্তা থাকা বিনয় এখন ধরা ছোঁয়ার বাইরে। তাই তাঁর ভাইকেই টার্গেট করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই।

কয়লা পাচার কাণ্ডে বিকাশের দাদা বিনয় মূল কিংপিন। তাঁর মাথা টানতেই কান হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকাশকে, মত ওয়াকিবহলমহলের। গত বুধবার, সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, বিকাশ মিশ্রকে গ্রেফতার করা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বিকাশ জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট হতে পারে বলেও সিবিআইয়ের তরফে আশঙ্কা করা হয়। এরপরই গ্রেফতারের নির্দেশ দেয় আদালত।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু