চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় আধা সেনার জওয়ানদের বাড়তি নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে ।এমনকি ভোটের আগে থেকে ওই এলাকায় অপরাধীদের গ্রেফতার করতেও বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এমনকি ভোটের দিন কেউ  গোলমাল বাঁধানোর চেষ্টা করলে ‘সরাসরি’ গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ডিজি প্রবীর রঞ্জনের কথায়, ‘বাংলায় আমাদের লক্ষ্য ভোটের পবিত্রতা রক্ষা করা। মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের প্রতি আমার বার্তা স্পষ্ট, ‘আপনারাই গণতন্ত্রের রক্ষক। আমাদের অবশ্যই একক ইউনিট হিসেবে নয়, বরং ‘এক নির্বাচন বাহিনী’ হিসেবে কাজ করতে হবে।’

গত শনিবার বিকেলে সল্টলেকে সিআরপিএফের তৃতীয় সিগন্যাল সেন্টারে এক নজিরবিহীন বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার প্রধানরা। ছিলেন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, সীমা সুরক্ষা বাহিনী (এসএসবি) আইটিবিপির ডিজিরা। বৈঠকে আধা সেনার কমান্ডান্ডরা বাদে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যে বিধানসভা ভোট শান্তিপূর্ণ করতে একাধিক নিদান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি আধা সেনা জওয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর রাজ্যে বিধানসভা ভোট শান্তিপূর্ণ করতে ২,৫৫০ কোম্পানি আধা সেনা নিয়োগ করা হয়েছে। ২০১৬ সালে রাজ্যে ৮০০ কোম্পানি এবং ২০২১ সালে ৮৪৫ কোম্পানি আধা সেনা নিয়োগ করা হয়েছিল।  ২০১৯ সালের লোকসভা ভোটে ১,০১৯ কোম্পানি আধা সেনা জওয়ান মোতায়েন করা হয়েছিল। বৈঠকে হাজির কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর এক আধিকারিকের কথায়, ‘কোনও রাজ্যেই বিধানসভা ভোটের আগে আধা সেনার বিভিন্ন শাখার শীর্ষ কর্তারা বৈঠক করেননি। বাংলাতেই এবার ওই বৈঠক হল। ফলে বুঝেই নিতে পারেন, বাংলার ভোটকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে।’ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জংলা পোশাকধারীদের বিরুদ্ধে গুন্ডাগিরির যে অভিযোগ উঠেছে তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ