চিটফান্ড মামলায় গ্রেফতার পুরসভার চেয়ারম্যান, উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা

সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা করেননি রাজু। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখনও ধৃতের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার (ARREST) হালিশহর পুরসভার চেয়ারম্যান। ধৃতের নাম রাজু সাহানি। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। তাঁকে সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার করেছে সিবিআই। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

শুক্রবার চিটফান্ড মামলায় সবুজ শিবিরের নেতা রাজু সাহানিকে গ্রেফতার করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, সন্মার্গ কো- অপারেটিভ চিটফান্ডের ছিলেন ধৃত। একাধিকবার তিনি সুরক্ষা দেওয়ার নাম করে টাকা নিয়েছেন বলে অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি, উদ্ধার করা হয়েছে তাইল্যাণ্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কেন্দ্রের তদন্তকারী সংস্থার দাবি, এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো টাকার লেনদেন। এদিন রাজুর নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা, দেশি পিস্তল। খবর লেখা পর্যন্ত টাকা গোনার কাজ চলছে বলে জানা গিয়েছে। জানা  গিয়েছে, ‘সন্মার্গকাণ্ড’ তদন্তে নেমেই রাজুর বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছিল। 

সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা করেননি রাজু। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখনও ধৃতের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করে ওই বাড়িতেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। অন্যদিকে, কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা এখনও চালাচ্ছে তল্লাশি।  

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন