কলকাতায় থাকা বাংলাদেশি গুপ্তচরদের খোঁজ শুরু কেন্দ্রীয় গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দেশে থাকা পাক গুপ্তচরদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকে নেমে পড়েছে জাতীয় তদন্ত সংস্থা-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। গত তিন দিনে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ ১১ জনকে জালে পুরেছে। পাক গুপ্তচরদের পাশাপাশি এবার বাংলাদেশি গুপ্তচরদের খোঁজখবরও শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক সাংবাদিক সহ বেশ কয়েকজনের উপরে বিশেষ নজরদারি শুরু হয়েছে। কলকাতায় বাংলাদেশ দূতাবাসে ঘন-ঘন যাতায়াতকারীদের উপরেও বিশেষ নজর রাখতে শুরু করেছেন গোয়েন্দারা। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে গত ৯ মাসে কারা ঢাকা-সহ বাংলাদেশে একাধিকবার গিয়েছেন তা নিয়েও খোঁজখবর শুরু হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই সেখানকার পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদগুলোতে পাকিস্তানপন্থীদের নিয়োগ করা হয়েছে। পাক গুপ্তচর সংস্থা বাংলাদেশি গুপ্তচরদের মাধ্যমে এখানে নতুন করে জাল বিছানোর চেষ্টা চালাচ্ছে। যা অশনিসঙ্কেত। তাই বাংলাদেশি গুপ্তচরদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।’

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চার শীর্ষ আধিকারিক বাংলাদেশে গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রাষ্ট্রপতির প্রেসসচিব সারোয়ার আলমের সঙ্গে গোপন বৈঠক করেন। এক সময়ে তৌহিদ হোসেন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত এবং সারোয়ার আলম দ্বিতীয় সচিব (তথ্য) হিসাবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন  কলকাতায় থাকার সুবাদে এখানে সাংবাদিক-সহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁদের। সেই পুরনো সম্পর্ক ফের ঝালিয়ে তাদের গুপ্তচর হিসাবে কাজে লাগানোরও নির্দেশ দেওয়া হয়। বেশ কয়েকটি ভুঁইফোড় সংগঠনের পদাধিকারীদেরও ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতায় নতুন করে গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিককে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ওই আধিকারিক গত তিন মাস ধরে সন্দেহভাজন একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। বাংলাদেশ সরকার গুপ্তচর অর্থের পাশাপাশি বিদেশি মদ ও মালয়েশিয়া-বাংলাদেশ-ব্যাঙ্কক ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।

ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর ও পেট্রাপোল সহ বিভিন্ন স্থল বন্দর দিয়ে কত ভারতীয় গত ৯ মাসে বাংলাদেশে গিয়েছেন, কত বার ভ্রমণ করেছেন এই সংক্রান্ত তথ্য অভিবাসন দফতর থেকে সংগ্রহও করা হয়েছে। সেই সঙ্গে কলকাতা-সহ বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বাংলাদেশি পড়ুয়াদের নিয়েও খোঁজখবর নেওয়া শুরু করেছেন। ফেসবুক-সহ সমাজমাধ্যমে কারা অপারেশন সিঁদুরের বিরোধিতা করছে, কাদের পোস্ট বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫