সুখবর! সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে স্কুলেই মিলবে বিনামূল্যে টিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : সার্ভাইক্যাল ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর লক্ষ লক্ষ নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন। সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশেই এই রোগে আক্রন্ত হন নারীরা। এই ক্যানসারের লক্ষণ প্রকাশের আগেই সমস্যার সৃষ্টি হয়। তবে এই রোগের মোকাবিলায় বেসরকারি টিকা ছিল। কিন্তু তার দাম আকাশছোঁয়া। সাধারণ ঘরের মানুষের পক্ষে এটি নেওয়া খুবই কষ্টকর। কীভাবে রক্ষা পাবেন তাঁরা এই মারণরোগ থেকে?

এই সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ক্যাম্প করে দেওয়া হবে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা। বিনামূল্যে এই টিকা পাওয়া যাবে। রাজ্যের শিক্ষাদফতরের মাধ্যমে ছাত্রীদের দেওয়া হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। ২০২৭ সাল থেকে টিকাকরণের কাজ শুরু হবে।

গোটা বিশ্বে এই মারণ রোগে যত মানুষের মৃত্যু হয়, তারমধ্যে ২৫ শতাংশই ভারতের। ২০২৩ সালে ভারতে এই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৪ হাজার জন। মৃত্যু হয়েছিল প্রায় ৮০ হাজার। ভারতীয় মহিলাদের ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুর সংখ্যাও বেশি। ব্রেস্ট ক্যান্সারের পর জরায়ু-মুখের ক্যান্সারে আক্রান্ত হন তাঁরা।। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে এক ধরনের ভাইরাস এই রোগের কারণ।

স্বাস্থ্যবিধি বজায় রাখার সঙ্গে টিকাকরণ উল্লেখযোগ্য। এই রোগ থেকে দূরে থাকতে অপরিচ্ছন্ন জায়গা বা বাথরুম এড়িয়ে চলার কথা বলেন চিকিৎসকরা। এই রোগের ভ্যাকসিন বর্তমানে সরকারি সার্বিক টিকাকরণ কর্মসূচির আওতায় না থাকায় সরকারি হাসপাতালে পাওয়া যায় না। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, দেশজুড়েই এই টিকাকরণ শুরু করছে কেন্দ্রীয় সরকার। ২০২৭ সালে বাংলাতেও শুরু হবে এটি। সেজন্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে কেন্দ্র। তেব কাদের কাদের এই টিকা দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা