নন্দীগ্রাম বস্তির আগুনের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা, দাবি ফিরহাদের

চেতলার নন্দীগ্রাম বস্তিতে বুধবার রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০০'র বেশি বাড়ি। সেই ঘটনাতেই ফরেন্সিক তদন্তের নির্দেশ দিলেন মেয়র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে চেতলার(Chetla) নন্দীগ্রাম বস্তি(Nandigram Basti)। সেই ঘটনার পরে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই আগুনের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তাই তিনি গোটা ঘটনার ফরেনসিক তদন্তের(Forensic Investigation) নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, ‘প্রায় ১০০ বা তারও বেশি বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে। এভাবে আস্ত একটি বস্তি আগুনে পুড়ে খাক হয়ে যাওয়ার নেপথ্যে অন্তর্ঘাতও থাকতে পারে। কীভাবে একটা আস্তবস্তি পুড়ে ছাই হয়ে গেল, তার কারণটা জানা দরকার। অনেকে এই জায়গাটা খালি করার চেষ্টা করছেন। কিন্তু এভাবে গরিব মানুষকে সরানো যায় না। এই জিনিস আমরা বরদাস্ত করব না। আমরা এখানেই টিনের ছাউনি দিয়ে বস্তিবাসীদের বাড়ি তৈরি করে দিচ্ছি। পাকা বাড়ি তো করা যাবে না, কেননা জায়গাটা বন্দরের।’

কলকাতা বন্দর(Syama Prasad Mookerjee Port, Kolkata )এলাকার কাছেই থাকা চেতলা লক গেটের কাছে রয়েছে নন্দীগ্রাম বস্তি। বস্তিতে প্রায় ১০০ পরিবারের বসবাস। স্থানীয় সূত্রের খবর. বুধবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে। শীতের রাত হওয়ায় অধিকাংশই তখন ঘুমোছিলেন। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছ। আগুনের তাপে ঘুম ভাঙে বস্তিবাসীর। ভাগ্য ভাল যে এই ভয়াবহ আগুনে কেউ মারা যাননি। আস্ত বস্তিটাই এখন ছাই হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মেয়র কেন অন্তর্ঘাতের প্রশ্ন তুললেন? কেননা কলকাতা বন্দর কর্তৃপক্ষ তাঁদের জমিতে রফতানি সহায়ক শিল্প গড়ে তুলতে চাইছে। কলকাতা ও হলদিয়া বন্দরের কাছে Special Economic Zone বা SEZ’র মতো পরিকাঠামো গড়ে তুলতে চাইছে। সেই সূত্রেই কলকাতায় গঙ্গার দুই পাড়ে থাকা বন্দর কর্তৃপক্ষের জমির ওপর অনেকেরই নজর পড়ে গিয়েছে। ফিরহাদ সরাসরি এই বিষয়ে কিছু না বললেও এটা পরিষ্কার যে বন্দরের যে সব জমি দখল হয়ে আছে সেগুলি এখন এক লপ্তে ফাঁকা করতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটালেও ঘটানো হতে পারে।

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য