১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সরকার বদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বড় পদক্ষেপ নিয়েছেন। এবার জানিয়ে দিলেন আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক। পূর্ববর্তী সরকার কেন্দ্রের বিরুদ্ধে বাংলা ভাষাকে অবমাননা করার যে অভিযোগ এনেছিলেন সেই কথাও আরও একবার নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই জানিয়েছেন কেন্দ্রের কাছে বাংলা ভাষার গুরুত্ব ঠিক কতটা। এই বিষয়ে শুভেন্দুকে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি চিঠিও প্রকাশ্যে আনা হয়েছে। সেটিই আজ, সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী।  

আজ সোমবার (২০ জুলাই) বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তাঁকে লেখা চিঠি পড়ে শোনান। তার পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল অমিত শাহ আমাকে একটি চিঠি দিয়েছেন। তাতে সরকারি কাজকর্মে বাংলা ব্যবহারে গুরুত্ব দিতে বলেছেন। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের সঙ্গে  রাজ্যের  চিঠি আদান-প্রদান হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও করা হবে। 

আরও পড়ুন: উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন। রবিবার (১৯ জুলাই) অমিত শাহ  বলেছিলেন, ‘বাংলা আবার সোনার বাংলা হয়ে ওঠার দিকে এগোচ্ছে। আবেগঘন হয়ে শুভেন্দুকে একটি চিঠি লিখেছি আমি। আমার মনের কথা সেখানে লেখা রয়েছে। আশা করছি মুখ্যমন্ত্রী আমার প্রস্তাব রাখবেন।’ এ দিন সেই কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  বাংলা ভাষাকে সর্বস্তরে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে