আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আদ্যাপীঠে গিয়ে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ( ১২ অগস্ট) সকালে মন্দিরে পৌঁছতেই তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান মন্দির কর্তৃপক্ষ। এরপর মন্দিরে গিয়ে নিয়ম মেনে পুজো দেন মুখ্যমন্ত্রী এবং আদ্যা মায়ের আরতিতেও অংশ নেন। তারপর গোমাতার সেবাও করেন মুখ্যমন্ত্রী। 

এদিন আদ্যাপীঠে একাধিক কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। পুজোর পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করেন তিনি। এদিন নবরূপে সাজানো মাতৃ আশ্রমেরও উদ্বোধন  করবেন  শুভেন্দু। পাশাপাশি আদ্যাপীঠের নতুন প্রবেশদ্বারেরও উদ্বোধন করেন তিনি। নতুন পরিকাঠামো এবং পরিষেবার মাধ্যমে আদ্যাপীঠে আগত ভক্তদের সুবিধা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।  আদ্যাপীঠে আদ্যা মায়ের কাছে পুজো দেওয়ার পর গো-শালায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে গোমাতার পুজো করেন তিনি। ধর্মীয় রীতি মেনে ফুল, দূর্বা এবং মালা দিয়ে গোমাতাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। শুধু পুজো দিয়েই থেমে থাকেননি শুভেন্দু। নিজের হাতে গোমাতাকে খাবারও খাওয়ান তিনি। গোশালায় কিছুটা সময় কাটান তিনি। নবদ্বীপের পর আদ্যাপিঠে  গিয়ে  গোমাতার সেবা করলেন মুখ্যমন্ত্রী।   

আরও পড়ুন:  পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আজ শুভেন্দু অধিকারী সেখানে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গেও দেখা কবেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে নিজে হাতে ভোগ দেওয়ার আবেদন করেছে মন্দির কর্তৃপক্ষ। শুভেন্দু এদিন আদ্যাপিঠে থাকা রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দিয়েছেন।  

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে