চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুতেই কাটছে না চিংড়িঘাটার মেট্রোর জট। ফের কাজ আটকে রয়েছে। জটিলতা কাটাতে বৈঠকের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। ইএম বাইপাসের চিংড়িঘাটার নিউ গড়িয়া বিমানবন্দরের মেট্রোপথের মাঝে যে তিনটি স্তম্ভ নির্মাণের প্রয়োজন সেখানে জমি জট নিয়ে জটিলতা কাটছে না। অবিলম্বে সেই সমস্যা মেটাতে ফের বৈঠক করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মাঝে তিনটি স্তম্ভ তৈরি করতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মেট্রো কর্তৃপক্ষ নির্মাণ সংস্থা রেল বিকাশ লিমিটেডের সঙ্গে রাজ্যেকে বৈঠক করার জন্য নির্দেশ দেন।

সেই বৈঠকে রাজ্যের কোন কোন দফতর অংশগ্রহণ করবে শুক্রবার আদালতে তা জানানোর নির্দেশ দেন রাজ্যকে। শুক্রবার রাজ্য জানানোর পর মেট্রোরেল ভবনে এই বৈঠক কবে কখন হবে তা ঠিক করবে আদালত। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা হাওড়ার আমতায় গিয়ে বৃহস্পতিবার বলেন, কোন উন্নয়নের কাজে রাজ্য সরকার কেন্দ্রকে সাহায্য করছে না। জমি দিচ্ছে না। ফলে উন্নয়ন সব থমকে যাচ্ছে। যদিও এর আগে মেট্রোর সঙ্গে বসে জমি জট কাটাতে রাজ্যের একাধিক দফতর উদ্যোগ গ্রহণ করে। তৃণমূলের দাবি ইএম বাইপাসের(E M By Pass) মেট্রো সহ শহর জুড়ে যে মেট্রোর সম্প্রসারণ হচ্ছে তা সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার মস্তিষ্কপ্রসূত। তিনি সেই পরিকল্পনা করে গিয়েছিলেন।

বর্তমান কেন্দ্রে থাকা বিজেপি সরকার সেই পরিকল্পনাকে রূপায়ণ করে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। চিংড়িঘাটায় সম্প্রতি মেট্রোর কাজ শুরু হওয়ার পর যান চলাচল নিয়ন্ত্রণ করছিল কলকাতা পুলিশ ও বিধান নগর কমিশনারেট। কিন্তু তিনটি স্তম্ভ তৈরি করাকে কেন্দ্র করে ফের নতুন করে জমি জট দেখা দেওয়ায় কাজ থমকে গিয়েছে। এর ফলে দেরি হচ্ছে ওই অংশে মেট্রো সম্প্রসারণের পথ যুক্ত করনের কাজ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে