দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষা দেওয়ার মাঝেই খাতায় মুখ গুঁজে পড়ল অষ্টম শ্রেণির পড়ুয়া, নিমিষেই সব শেষ

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম পৃথ্বীরাজ হালদার (১৪)। শহরের একটি নামী বিদ্যালয়ের ছাত্র ছিল সে। হঠাৎ এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও সহপাঠীরা। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিন সকালেও স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিতে বেরিয়েছিল পৃথ্বীরাজ। সকাল আটটা নাগাদ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। অভিযোগ, পরীক্ষার হলে খাতা হাতে বসার পর আচমকাই সে অজ্ঞান হয়ে বেঞ্চের উপর লুটিয়ে পড়ে। সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। সকাল প্রায় ৮টা ৪৮ মিনিটে স্কুল থেকে বাড়িতে ফোন করে খবর দেওয়া হয়।এরপর দ্রুত তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এত অল্প বয়সে এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত পরিবার। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করছিল পৃথ্বীরাজ। তার বাবা রাজকুমার হালদার, যিনি পেশায় ব্যবসায়ী, অভিযোগ করেছেন- সংকটের মুহূর্তে স্কুলের তরফে যথেষ্ট সহায়তা মেলেনি।

পৃথ্বীরাজ ছিল পরিবারের কনিষ্ঠ সন্তান। তার অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক কী কারণে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হৃদরোগ, স্ট্রোক নাকি অন্য কোনও শারীরিক জটিলতা- ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার।তদন্ত শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ