‘‌অমিত শাহকে পদত্যাগ করতে বলুন’‌, বাগুইআটি থেকে প্রধানমন্ত্রীকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার রাজারহাট–গোপালপুর কেন্দ্রের প্রার্থী অদিতি মুন্সী এবং বিধাননগর কেন্দ্রের প্রার্থী সুজিত বসুর সমর্থনে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। এখানে ভিড় উপচে পড়ে মানুষজন। এখানে অদিতি মুন্সি, তাপস চট্টোপাধ্যায় এবং সুজিত বসুর সমর্থনে সভা করেন তিনি। এই সভার আগে বরানগরে মিছিল করেন তিনি। সেখানে নিরাপত্তার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি। মহিলাদের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে নিজে হাতে সকলকে উদ্ধার করেছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করেন। আর এখান থেকে সুপার প্রেসিডেন্সি রুল বিজেপি করে দিয়েছে বলে তোপ দাগেন।

এদিকে বিজেপি এবং তাদের নেতা–মন্ত্রীরা মিথ্যে কথা বলে যাচ্ছে বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বাংলার মানুষজনকে অনুপ্রবেশকারী বলে তকমা দিচ্ছে বিজেপি বলে তোপ দাগেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। বলছে যাদের নাম কাটা গিয়েছে তারা অনুপ্রবেশকারী। সবাই অনুপ্রবেশকারী!‌ মানুষকে অপমান করেছে এসআইআরের লাইনে দাঁড় করিয়ে। এবার অপমানের বদলা নিতে হবে। এবারের নির্বাচন প্রতিশোধের নির্বাচন। গণতন্ত্রের ভোট। সব আমরা অনুপ্রবেশকারী, আর তোমরা একা দেশের নাগরিক। বেছে বেছে নাম বাদ দিয়েছে। মণীষীদের অপমান করেছে বিজেপি। এর জবাব দেবে বাংলার মানুষ। ভোটে বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে।’‌

 

অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের পুলিশ–প্রশাসন চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। তারপর একের পর এক বদলি করা হয়েছে পুলিশ–প্রশাসনের অফিসারদের। সেখানে আজ বরানগরে মিছিল করার সময় যে পরিস্থিতি তৈরি হয় তাতে পুলিশের নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌নিরাপত্তা ঢিলেঢালা ছিল। এখন তো ভোট আসছে। আমি চার জায়গায় স্ট্যাম্পেড আটকেছি। মহিলাদের টেনে তুলেছি। তার পর এখানে এলাম। রাস্তায় লক্ষ লক্ষ লোক। সরু ফিনফিনে দড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল। বিজেপির মিটিংয়ের জন্য তো বড় বড় ব্যারিকেড থাকে। একটা স্ট্যাম্পেড হয়ে গেলে কে দায়িত্ব নেবে?’‌

এছাড়া নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তারা সংবিধান মানছে না বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে আল্টিমেটাম দিয়েছে। আর তা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, ‘‌সংবিধান মানছেন না। রাজ্যের ক্ষমতা কেড়ে নিচ্ছেন। নিরপেক্ষ এজেন্সিগুলোকে একপক্ষের করে দিয়েছেন। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্বিত। তৃণমূল লড়াই করতে ছাড়ে না, ওরা বুঝেছে। মরবে, তবে লড়াই ছাড়বে না। মানুষের পাশ থেকে সরবে না। এসআইআরের সময় তৃণমূল রাস্তায় ছিল। কে হিন্দু, কে মুসলমান আমরা তো দেখিনি। বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টমস, পাসপোর্ট, এয়ারপোর্ট, রেল সব তো কেন্দ্রের হাতে। অমিত শাহকে আগে তাহলে পদত্যাগ করতে বলুন।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত