মমতার হাত ধরে অ্যালেন পার্কে ১৩তম ক্রিসমাস উ‍ৎসবের সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা শেষ। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার থেকেই অ্যালেন পার্কে শুরু হলো ক্রিসমাস উ‍ৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই সূচনা হলো উ‍ৎসবের। আর উ‍ৎসবের উদ্বোধন করতে গিথয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে বড়দিন ও নববর্ষের উ‍ৎসব পালনের আর্জি জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অ্যালেন পার-কে ক্রিসমাস উ‍ৎসব এ বছর ১৩তম বর্ষে পা দিল। গোটা পার্ক স্ট্রিট সেজে উঠেছে আলোকমালায়। চারিদিকে আলোর রোশনাই যেন অকাল দিওয়ালির ইঙ্গিত দিচ্ছে। উ‍ৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বড়দিনের উ‍ৎসব উপলক্ষে পার্ক স্ট্রিটে ঘুরতে আসেন তাই আগামী ১ জানুয়ারি পর্যন্ত আলোর মালায় ভাসবে অ্যালেন পার্ক-পার্ক স্ট্রিট চত্বর। আগামী ২৬ তারিখ সঙ্গীতানুষ্ঠান রয়েছে এই পার্কে৷ ২৭- ৩০ তারিখ পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

উ‍ৎসবের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্য জুড়েই বড়দিন পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর এবং বিধাননগরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার বো ব্যারাকও আলোর মালায় সাজানো হয়েছে।’ বড়দিন উপলক্ষে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হাওড়ার গড়চুমুকে নয়া চিড়িয়াখানা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘এতদিন গড়চুমুকে ডিয়ার পার্ক ছিল। ওই ডিয়ার পার্ককে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দেওয়া হয়েছে। ৫০টি পশুপক্ষী রাখা হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির