আগামিকাল রামপুরহাটের বকটুই যাচ্ছেন মমতা

বুধবার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের বকটুইয়ে গণহত্যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছে বিজেপি-বাম-কংগ্রেস। বুধবারই বাম ও বিজেপি প্রতিনিধিদল পৌঁছে গিয়েছে বকটুইয়ে। আগামিকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁরা ন্যায়বিচার পাবেন, তা নিয়ে আশ্বস্ত করতেই বকটুই যাবেন বলে বুধবার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

রামপুরহাটের বকটুইয়ের ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনেরও নির্দেশ দিয়েছিলেন। ওই দিন এ বিষয়ে মুখ না খুললেও এদিন নেতাজি ইন্ডোরে বিধবা ভাতা প্রদান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রামপুরহাটেরর ঘটনার কড়া নিন্দা করে মমতা বলেন, ‘রামপুরহাটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা সরকারে। আমরা কি চাই, কেউ কোথাও বোমা মারুক। কেউ মারা যাক। ঘটনার পরে আমি ৫০ বান ফোন করে খবর নিয়েছি। এসডিপিও, ওসিকে সরিয়ে দিয়েছি। সিট গঠন করেছি। ফিরহাদ হাকিমকে পাঠিয়েছি। আমার আজকেই যাওয়ার কথা ছিল।  তবে কিছু লোক ল্যাংচা  খেতে গিয়েছে। আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাব না। আগামিকাল যাব।’

বকটুইয়ের ঘটনায় জড়িত কাউকে যে রেয়াত করা হবে না, তাও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। কন্যাশ্রী, রূপশ্রীর সুবিধা পাচ্ছে মানুষ। সেটা কেউ দেখায় না। কিন্তু কোথাও একটা ঘটনা ঘটল, সারাদিন সবাই মৃতদেহ দেখিয়ে চলেছে।  যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না।’

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?