পুজোর শাড়ি, আদ্যাপীঠে গিয়ে স্মৃতিচারণা করলেন মুখ্যমন্ত্রী

বললেন, ভক্তিতে রাজনীতির প্রয়োজন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া অতিথি ভবন এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে আদ্যাপীঠ (ADYAPITH) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। মা-মাটি-মানুষের নামে দিয়েছেন পুজো। এদিন দেবীকে হলুদ শাড়ি নিবেদন করার পরে  ‘লাল-সাদা’ শাড়ি নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি। 

পুজো ও উদ্বোধনের পরেই তিনি বলেন, বাড়িতে সিংহাসনে দেবদেবীর সঙ্গে তিনি পুজো করেন পিতৃদেব এবং মাতৃদেবীর। বলেন, ধর্মীয় কাজে তাঁর সঙ্গী  লতা দেবী (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা)। এরপরেই তাঁর স্মৃতিচারণায় উঠে আসে মা ও বোনের কথা। শোনালেন, ২০০৯ সালের কথা। তখন তিনি রেলমন্ত্রী। 

এদিন তিনি বলেন, একটা লালপাড়- সাদা শাড়ি তিনি কিনেছিলেন আদ্যাদেবীর জন্য। মায়ের হাত দিয়ে তা পাঠিয়েছিলেন পুজো দেওয়ার জন্য। ভোর ৪ টায় আদ্যাপীঠ মন্দিরে এসেছিলেন তাঁর মা গায়েত্রী দেবী এবং বোন।  সেই শাড়ি তাঁরা নিবেদন করেছিলেন দেবীকে। পুরোহিত বলেছিলেন, আরও শাড়ি আসুক। দেবীকে ভালো শাড়ি পরানো হবে। আর লালপেড়ে ওই শাড়ি পুজোর সঙ্গে গায়েত্রী দেবীকে দেওয়ার জন্য বলা হয়েছিল।  তা শুনে তৎকালীন রেলমন্ত্রীর মা এবং বোন না কি বসেছিলেন বিকেল ৫টা পর্যন্ত। তবে সেদিন না কি একটিও শাড়ি আসেনি আর। তাই পুরোহিত নিজেই চেয়ে নিয়েছিলেন লালপাড়ের শাড়ি। সেদিন দেবীকে পরানো হয়েছিল সেই শাড়িই।

এরপরেই তিনি বলেন, কেউ হয়ত বলবেন এসব বলে আসলে ‘দাম নিতে চাইছেন’। তবে তা ঠিক নয়। মমতা বলেন, ভক্তিতে রাজনীতির প্রয়োজন নেই। এদিন মন্দির কমিটির উদ্দেশ্যে তাঁর বার্তা, সাধ্য মতো পাশে থাকার। বিশ্বের সকল ‘মানব-মা’-এর উদ্দেশেও প্রণাম জানান মুখ্যমন্ত্রী। প্রণাম করেন ‘বাংলা মা’-কেও। 

মঙ্গলবার তাঁর সঙ্গে মন্দিরে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, পুলিশ কমিশনার, কামারহাটি পুরসভার চেয়ারম্যান, অভিষেক বন্দ্যপাধ্যায়ের মা। পুজো দেওয়ার পরে মুরালভাই ব্রহ্মচারীর দীর্ঘ সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। জানান, ‘শুভনন্দন’। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা