‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। একঝাঁক নেতা মন্ত্রী হিসাবে। আর শপথ নেওয়ার পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গেলেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বাংলা এবং বাঙালির উদ্দেশে বার্তা দিলেন। আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

এদিকে শপথগ্রহণের পরই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে পৌঁছন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করলেন তিনি। আর তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে। আজই তাঁর সূচনা হল। বাংলার অনেক ক্ষতি হয়েছে। একটাই মন্ত্র চরৈবেতি। ‘‌ধুতি–পাঞ্জাবিতে থাকা ডঃ শ্যামপ্রসাদ মুখার্জির আদর্শের ভিত্তিতে যে দল, তাকে কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। যারা সমালোচনা করছেন তাঁদের চৈতন্য হোক।’‌

অন্যদিকে বিজেপি সরকারের মন্ত্রিসভার বাকি মন্ত্রীরা আগামী সোমবার রাজভবনে শপথ নিতে পারেন। ওই দিনই বিধানসভায় রাজ্যের নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরে মন্ত্রী পদে শপথ নেন পাঁচ নির্বাচিত বিধায়ক। তাঁরা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

এছাড়া গেরুয়া পতাকা, ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে ব্রিগেড চত্বর। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার রাজনৈতিক পালাবদলের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এত বড় আয়োজন। আজ শুভেন্দু অধিকারীর বিধানসভার সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বিধানসভা সূত্রে খবর, তিনি আজ কোনও সরকারি আইনসভার কর্মসূচিতে অংশ নেবেন না। বুধবার তিনি বিধানসভায় উপস্থিত থাকবেন। ওই দিন নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। শুভেন্দু আরও বলেন, ‘‌এখন অনেক দায়িত্ব রয়েছে। এখন একে অপরের সমালোচনার সময় নয়। যারা সমালোচনা করতে চাইছে করুক। আমরা এখন শুধু এগিয়ে যাব। চরৈবতি, চরৈবতি।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ