ইডেন সহ ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের প্র্যাকটিসের স্পটে কড়া নিরাপত্তা বলয়,দাবি মনোজ ভার্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির বিস্ফোরণের জেরে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচের আগে কড়া নিরাপত্তা বলয় ইডেন গার্ডেন্সে। শুধু ইডেনে নয় এর পাশাপাশি যেখানে যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা প্র্যাকটিস করবেন সেসব স্পটেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তিনি জানান, খেলোয়াড়দের পাশাপাশি ইডেনে আসা সাধারণ মানুষজনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শহরে কোথাও যাতে নিরাপত্তার কোনোরকম ফাক না থাকে তা দেখছে কলকাতা পুলিশ। প্রয়োজনীয় যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে কিন্তু প্রকাশ্যে তা জানানো হবে না। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলওয়ামা যোগ পাওয়া গিয়েছে। কলকাতায় শীত ধীরে ধীরে অনুভব হচ্ছে। কাশ্মীর থেকে শীতের জামা কাপড় বিক্রি করতে আসা সেখানকার বাসিন্দাদের ওপরেও নজরদারি রাখার বিষয় উপযুক্ত এবং কড়া নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে বলে সিপি(CP) জানান।

মঙ্গলবার লালবাজারে ইডেন গার্ডেনসের নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সোমবার রাতেও লালবাজারে(Lalbazar) বৈঠক অনুষ্ঠিত হয়।গোটা ইডেন চত্বর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ। সমস্ত রকম নজরদারির বেড়াজালে মুড়ে ফেলা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সেকে । এদিকে,দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশন গুলিকে হাই অ্যালট করা হয়েছে মালদা জিআরপি সূত্রে এমনই খবর । ইতিমধ্যেই আসাম গোহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা, হাওড়া, শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেন গুলিতে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের সাথে পুলিশি কুকুর নিয়ে নজরদারি চালানো হচ্ছে।  পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছু নজরদারি চালানো হচ্ছে l ডাউন কামরূপ এক্সপ্রেসে জোরদার তল্লাশি ।

প্যাসেঞ্জারদের ব্যাগ থেকে শুরু করে চেকিং করা হচ্ছে পাশাপাশি পার্সেলগুলোতে চেক করা হচ্ছে l সীমান্তে নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। উত্তরবঙ্গের প্রবেশ পথ তথা উত্তর-পূর্ব ভারতের অন্যতম লাইফ লাইন মালদা টাউন রেল স্টেশন সকাল থেকেই বন্ধে ভারত সহ বিভিন্ন ট্রেন এবং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছে, আরপিএফ ও জিআরপি। এর পাশাপাশি,সীমান্ত থেকে কলকাতাগামী উত্তর ২৪ পরগনা জেলার যশোর রোডের বিভিন্ন প্রান্তে চলছে নাকা তল্লাশি।দিল্লি বিস্ফোরণের পর অতি সক্রিয় ভূমিকায় রাজ্য পুলিশ।সীমান্ত থেকে কলকাতা গামী গাড়িগুলোতে চলছে এই নাকা তল্লাশি।যশোর রোডের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি করা হচ্ছে।ছোট বড় সমস্ত ধরনের গাড়িতে চলছে এই নাকা তল্লাশি।

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল