সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামীকে বদলি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। তাকে দেবগ্রামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কমান্ডিং আফিসার পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের পাশাপাশি কালিম্পং পুলিশ জেলার সুপার শ্রীহরি পাণ্ডেকেও সরানো হয়েছে। তাকে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার করা হয়েছে। এছাড়াও আরও পাঁচ আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে।

২০২৩ সালের মার্চ মাসে ডায়মন্ড হারবার পুলিশ সুপার পদে দায়িত্ব নিয়েছিলেন রাহুল গোস্বামী। তার আগে ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপারের দায়িত্বে। ডায়মন্ড হারবারের দায়িত্ব নেওয়ার পরেই আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে একাধিক পদক্ষেপ নেন দুঁদে আইপিএস অফিসার হিসাবে পরিচিত রাহুল গোস্বামী। ডায়মন্ড হারবার মূলত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক। এখান থেকেই তিনি লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। ডায়মন্ড হারবার নিয়ে তাঁর অনেক স্বপ্নের কথাও শোনা যায়। কার্যত নিজের সংসদীয় এলাকাকে ‘মডেল’ বা ‘আদর্শ স্থান’ হিসাবে গড়ে তুলতে চাইছেন তিনি। রাজ্যের মধ্যে যে কয়টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভাল তার মধ্যে ডায়মন্ড হারবার অন্যতম। পুজোর আগেই তাই জেলার পুলিশ সুপার পদে বদল আনা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অগস্ট) স্বরাষ্ট্র দফতরের তরফে মোট সাত আইপিএস অফিসারের দায়িত্বে রদবদল করা হয়েছে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া পুলিশ কমিশনারেটের উত্তর শাখার ডিসি বিশপ সরকারকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের ডিসি (ট্র্যাফিক) বিশ্ব চাঁদ ঠাকুরকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) পদে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের উত্তরবঙ্গ শাখার স্পেশাল সুপার অপরাজিতা রাইকে কালিম্পংয়ের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লানকুসুম ঘোষকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) পদে বদলি করা হয়েছে। রাজ্য সশস্ত্র পুলিশের ১০ম ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার কাজী শামসুদ্দিন আহমেদকে শিলিগুড়ির ডিসি (ট্র্যাফিক) পদে বদলি করা হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা